জামিন পেলেও নাতাশা, দেবাঙ্গনাদের জেলমুক্তি হল না
উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হওয়া ছাত্রনেতা দেবাঙ্গনা কলিতা, নাতাশা নারওয়াল এবং আসিফ ইকবাল তানহা জামিন পেলেও তাদের বুধবার জেল মুক্তি হল না। দিল্লি হাইকোর্টে জামিনের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের তরফে সুপ্রিম কোর্টে একটি বিশেষ লিভ পিটিশন দাখিল করে বলা হয়েছে উচ্চ আদালত ইউএপিএ ধারার গুরুত্বকে বিশেষ মাথায় না রেখে জামিনের নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার দিল্লির উচ্চ আদালতে জামিন পেলেও তিন অভিযুক্তের ঠিকানা ভেরিফিকেশন সহ নানা কাজে আগামী ২১ জুন পর্যন্ত সময় চেয়ে নিয়েছে পুলিশ। ফলে বুধবার জামিন পেলেও এই তিনজন জেল থেকে মুক্ত হতে পারেননি।
২০২০ সালের মে মাসে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরে তাদের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। জমিনের নির্দেশ পাওয়ার পর এই তিনজন নগর দায়রা আদালতে তাদের অবিলম্বে জামিনের মুক্তির আবেদন জানালে সেখানে দিল্লি পুলিশ ২২ তারিখ পর্যন্ত সময় চেয়ে নিয়েছে রিপোর্ট জমা করতে।
এই তিনজনের বিরুদ্ধে দিল্লির দাঙ্গায় উস্কানির যাওয়ার অভিযোগ ছিল। এবং সেই অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাদেরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
গত বছরের সেপ্টেম্বর মাসে দিল্লি দাঙ্গা নিয়ে সাড়ে ১৭ হাজার পাতার চার্জশিট জমা দিয়েছিল পুলিশ। সবমিলিয়ে মোট ১৮ জন অভিযুক্তের নাম ছিল তালিকায়। এর মধ্যে অনেকের গ্রেফতার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications