বিজেপিকে ছাড়াই রাজ্যপালের সঙ্গে দেখা করল শিবসেনার প্রতিনিধিদল, নেতৃত্বে আদিত্য ঠাকরে

মন্ত্রীত্ব নিয়ে বিজেপির সঙ্গে এখনও মত বিরোধ চলছে শিবসেনার। এরই মধ্যে আবার বৃহস্পতিবার শিবসেনার একটি প্রতিনিধি দল দেখা করল মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে।

মন্ত্রীত্ব নিয়ে বিজেপির সঙ্গে এখনও মত বিরোধ চলছে শিবসেনার। এরই মধ্যে আবার বৃহস্পতিবার শিবসেনার একটি প্রতিনিধি দল দেখা করল মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে। নেতৃত্বে ছিলেন নবনির্বাচিত শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরে। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার রাজ্যপালেরল সঙ্গে বৈঠক করল শিবসেনা।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাত শিবসেনার

রাজ্যপালের সঙ্গে সাক্ষাত শিবসেনার

বৃহস্পতিবার ফের রাজ্যপালের সঙ্গে দেখা করল শিবসেনার প্রতিনিধি দল। সেই দলে ছিলেন নবনির্বাচিত বিধায়ক আদিত্য ঠাকরে এবং শিবসেনার পরিষদীয় দলনেতা একনাথ শিন্ডে। শিবসেনার এই সাক্ষাত ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। এখনও পর্যন্ত মন্ত্রীত্বের ভাগাভাগি নিয়ে নিজেদের দাবিতে অনড় রয়েছে শিবসেনা। বিজেপি শিবির থেকে এই নিয়ে কোনও গ্রিন সিগনালও মেলেনি। এই পরিস্থিতিতে রাজ্যপাল ভগত সিংয়ের সঙ্গে সাক্ষাতে অন্য সমীকরণ দেখছে রাজনৈতিক মহল।

কৃষকদের দুর্দশা নিয়ে উদ্বিগ্ন শিবসেনা

কৃষকদের দুর্দশা নিয়ে উদ্বিগ্ন শিবসেনা

রাজ্যপালের সঙ্গে শিবসেনার সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্যের অনুরোধ নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। এখনও সরকার গঠন না হওয়ার কারণে মহারাষ্ট্রের অধিকাংশ ক্ষতিগ্রস্ত কৃষক কোনও সরকারি সাহায্য পাচ্ছেন। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে দ্রুত সাহায্য পায় তারই আবেদন জানাতে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন আদিত্য ঠাকরেরা।

 সরকার গঠনে এখনও অনিশ্চয়তা

সরকার গঠনে এখনও অনিশ্চয়তা

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারল না বিজেপি-শিবসেনা। যদিও মনে করা হচ্ছে ২ নভেম্বরের মধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবীশ। কিন্তু তারপরে কী হবে। শিবসেনা এখনও মন্ত্রীত্বের সংখ্যা নিয়ে অনড় মনোভাব নিয়ে আছে।
সময় যত এগোচ্ছে তত জটিল হচ্ছে পরিস্থিতি। মহারাষ্ট্রের মসনদে আসলে কার দখলে থাকবে এই নিয়ে তৈরি হয়েছে সংশয়। এখানে প্রতিপক্ষ দুই গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+