সারা ভারত জুড়েই হবে এনআরসি! এবার সুর চড়ালেন রাজনাথ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার এনআরসি নিয়ে সুর চড়ালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি ঝাড়খণ্ডের বোকারোয় নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর এবার এনআরসি নিয়ে সুর চড়ালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি ঝাড়খণ্ডের বোকারোয় নির্বাচনী সভায় ভাষণ দিচ্ছিলেন। সেখানেই তিনি বলেন, সরকার দেশ জুড়েই এনআরসি লাগু করবে।

অবৈধ অনুপ্রবেশকারী নির্ধারণে এনআরসি

অবৈধ অনুপ্রবেশকারী নির্ধারণে এনআরসি

তিনি আরও বলেন, প্রত্যেক ভারতবাসীর জানার অধিকার রয়েছে, কারা দেশের অবৈধ অনুপ্রবেশকারী। কোনও কোনও দল এর জন্য বিজেপির দোষ খুঁজছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিকে তারা সাম্প্রদায়িক বলেও অবিহিত করছেন বলেও মন্তব্য করেছেন রাজনাথ।

অযোধ্যায় রামমন্দির হবেই

অযোধ্যায় রামমন্দির হবেই

অযোধ্যায় রামমন্দির নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, তাদের ইস্তেহারে প্রতিশ্রুতির মতোই রামলালার জন্মস্থানের ভগবান রামের বিরাট মন্দির তৈরি করা হবে। তারাই সেই মন্দির তৈরি করবেন বলে জানিয়েছেন রাজনাথ সিং। তিনি বলেন, কোনও কোনও দল তাদের নিয়ে হাসাহাসি করছে। কিন্তু কেউই তাদের মন্দির তৈরি থেকে রুখতে পারবেন না। মন্তব্য করেছেন রাজনাথ।

ঝাড়খণ্ডে বিজেপিরই সরকার

ঝাড়খণ্ডে বিজেপিরই সরকার

ঝাড়খণ্ডে সরকার তৈরি করা সম্পর্কে তিনি বলেন, প্রথম দফার নির্বাচনের পর এটা প্রমাণিত হয়ে গিয়েছে, বিজেপিই আবার পুরো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার তৈরি করবে।

বিজেপিতে দুর্নীতিগ্রস্তদের স্থান নেই

বিজেপিতে দুর্নীতিগ্রস্তদের স্থান নেই

রাজনাথ সিং বলেন, বিজেপিতে দুর্নীতিগ্রস্তদের স্থান নেই। আর কেউ বলতে পারবেন না, বিজেপির প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত। মন্তব্য করেছেন রাজনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+