কৃষক বিক্ষোভ নিয়ে রাজনাথের 'স্টেপ-আউট', নরমে-গরমে 'ড্যামেজ কন্ট্রোল'-এর চেষ্টা

'কৃষকদের বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ করা উচিত নয়। আমরা তাঁদের গভীর ভাবে শ্রদ্ধা করি। তাঁরাই আমাদের অন্নদাতা। দেশ যতবার আর্থিক সংকটের মুখে পড়েছে, কৃষকরা আমাদের জেশকে রক্ষা করেছে।' কৃষকদের 'নকশাল' ও 'খলিস্তানি' বলা প্রসঙ্গে একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে এমনই বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

কৃষকদের ভুল বোঝানো হচ্ছে

কৃষকদের ভুল বোঝানো হচ্ছে

দেশজুড়ে কৃষক বিক্ষোভ নিয়ে আজ সাক্ষাৎকারে মুখ খোলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কথা বলার সময়ে তাঁর পাশেই রাখা ছিল স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। কৃষক আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'কিছু শক্তি কৃষকদের মধ্য়ে ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছে। কৃষকদের ভুল বোঝানো হচ্ছে।'

নিশ্চয়ই দ্রুত এর সমাধানে আসবে কেন্দ্র

নিশ্চয়ই দ্রুত এর সমাধানে আসবে কেন্দ্র

রাজনাথ সিং এদিন আরও বলেন, 'আমরা বেশ কয়েকটি কৃষক সংগঠনের সঙ্গে কথাও বলেছি। কৃষকদের কাছে আমার একটাই অনুরোধ, ধারাবাহিক আলোচনা করুন। কেবল 'হ্যাঁ' বা 'না', এমন উত্তর দিয়ে এই ধরনের সমস্যার সমাধান হতে পারে না। আমরা নিশ্চয়ই দ্রুত এর সমাধানে আসতে পারব।'

কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশে রাজনাথের বার্তা

কানাডার প্রধানমন্ত্রীর উদ্দেশে রাজনাথের বার্তা

রাজনাথ সিং বলেন, 'আমি যে কোনও দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাঁদের মন্তব্য করা উচিত নয়। ভারতের বাইরের কোনও হস্তক্ষেপের প্রয়োজন নেই। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও দেশের মন্তব্য করার অধিকার নেই।'

কৃষকদের প্রতি সংবেদনশীল কেন্দ্র

কৃষকদের প্রতি সংবেদনশীল কেন্দ্র

প্রতিরক্ষা মন্ত্রীর কথায়, 'আমাদের শিখ ভাইরা সর্বদা ভারতের সংস্কৃতি রক্ষা করেছে। দেশের আত্মসম্মান রক্ষায় তাঁদের অবদান স্মরণীয়। তাঁদের অখণ্ডতা নিয়ে কোনও প্রশ্নই উঠতে পারে না।' তিনি বলেন, 'কৃষকদের প্রতি সংবেদনশীল না হওয়ার প্রশ্নই আসে না। আমাদের কৃষকরা বিক্ষোভ করছেন। বিষয়টি নিয়ে শুধু আমিই না, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উদ্বিগ্ন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+