কোভিড ১৯ টিকা নিলেই মৃত্যু সংক্রান্ত খবর 'ভুয়ো', মানল ফেসবুক-ইনস্টাগ্রাম
সরকারি হস্তক্ষেপে কোভিড টিকা নিলেই মৃত্যু সংক্রান্ত পোস্ট সরাল ফেসবুক-ইনস্টাগ্রাম
কোভিড ১৯ টিকা নেওয়ার দুই বছরের মৃত্যু সংক্রান্ত খবরের যে ভুয়ো, তা মেনে নিল ফেসবুক ও ইনস্টাগ্রাম। সরকারি হস্তক্ষেপের পর রীতিমতো বিবৃতি জারি করে দুই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে তৈরি করা টিকা সম্পূর্ণ নিরাপদ। ইউজারদের ওই ভুল খবর আর প্রচার না করার আবেদনও করেছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

বিতর্কের সূত্রপাত গত ২৫ মে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি ফ্যাক্ট চেকের এক চাঞ্চল্যকর খবর ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল। ফ্রান্সের নোবেল পুরস্কারজয়ী মন্টাগনিয়ারকে কোট করে বলা হয়েছিল যে কোভিড ১৯ টিকা নেওয়ার দুই বছরের মধ্যে মানুষের মৃত্যু অবধারিত। সেই খবর ঝড়ের গতিতে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। এরপরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন।
ঘটনার একদিন পর প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি কর্তাদের ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রক। সোশ্যাল টিকা সংক্রান্ত এমন ছড়িয়ে পড়ল কীভাবে, তা তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল। একই সঙ্গে ফেসবুক এবং ইনস্টাগ্রামকে এমন গুরুতর ভুল তথ্য ভাইরাল করার কারণও জানতে চেয়েছিল কেন্দ্র। করোনা টিকা সংক্রান্ত পিআইবি-র খবরটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে সীমিত সময়ের জন্য ব্লক করা হয়েছিল। পরে সেটি পুনরুদ্ধারও করা হয়।
যদিও কোভিড ১৯ টিকা নিলে মৃত্যু সংক্রান্ত খবরটি যে ভুয়ো, তা সরকারি হস্তক্ষেপে সর্বসমক্ষে স্বীকার করতে বাধ্য হয়েছে দুই সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম। বক্তব্য, কোভিড ১৯ টিকা সম্পূর্ণ বিপন্মুক্ত। ফলে নির্ভয়ে মানুষ টিকাকরণ প্রক্রিয়ায় সামিল হতে পারে বলেও জানিয়ে দিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন প্রেস ইনফরমেশন ব্যুরো বা পিআইবি।












Click it and Unblock the Notifications