মুসলিম মহিলারা নক্সাকাটা বোরখা পরতে পারবেন না, ফতোয়া যোগীরাজ্যের এই সংগঠনের
উত্তরপ্রদেশের দারুল-উলুম- দিওবান্দ সংগঠন একাধিক বিতর্কিত ফতওয়ার কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে।
উত্তরপ্রদেশের দারুল-উলুম- দিওবান্দ সংগঠন একাধিক বিতর্কিত ফতওয়ার কারণে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছে। কখনও মহিলাদের পার্লারে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা, কখনওবা নববর্ষ পালনে নিষেধাজ্ঞা। এবার নিষেধাজ্ঞা উঠে এল মুসলিম মহিলাদের নক্সাকাটা ডিজাইনার বোরখা নিয়ে।

সংগঠনের তরফে জানানো হয়েছে, নক্সাকাটা বা ডিদাইনার বোরখা পরলে তাতে বেশি নাজর কাড়ে পুরুষদের। এছাড়াও ইসলাম এই ধরনের বোরখার অনুমতি দেয় না। এছাড়াও এই বোরখাগুলি গায়ের সঙ্গে লেপটে থাকে বলে ,তাতে পুরুষদের নজর পড়তে পারে। তাই এই বোরখা একেবারেই পরা উচিত নয়, বলে দাবি মুসলিম সংগঠনটির। এছাডা়ও আরও একটি ফতওয়াতে এই সংগঠন জানিয়েছে ব্য়াঙ্ক কর্মীদের পরিবারের কাউকে যেন বিয়ে না করেন মুসলিম মহিলারা।
সংগঠনের দাবি, ব্যাঙ্ক কর্মীরা 'হারাম'-অর্থে জীবনধারণ করেন। তাই সেই অর্থে যাঁরা বেড়ে উঠছেন, তাঁদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক উচিত নয়। এই পরিবারের সদস্যদের মধ্যে কোনও মূল্যবধও গঠিত হয় না দারুল-উলুম- দিওবান্দ জানাচ্ছে ব্যাবসায় বিনিয়োগ করা ইসলাম শরিয়ত বিরোধী,তা 'হারাম' জাতীয় কাজ। ব্য়াঙ্কিং সেক্টরের মাধ্যমে এই বিনিয়োগ সংক্রান্ত কাজ হয় বলে, ব্যাঙ্ক কর্মীদেরও নিশানা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications