Daily News Update: কাশ্মীর রক্তাক্ত, বাংলার করোনা সংক্রমণের হার দেড় শতাংশ! সব খবরের আপডেট ওয়ান ইন্ডিয়া বাংলায়

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ও

কলকাতা, পশ্চিমবঙ্গ হোক কিংবা দেশ-দুনিয়া, খেলার জগত, সবসময় সব ক্ষেত্রেই ঘটে যাচ্ছে নতুন সব ঘটনা। রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। হচ্ছে অলিম্পিকের আপডেট। সেই কারণে সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ান ইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

 আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট

আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট

আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন নিজেকে। নিজের টুইটার হ্যান্ডেলে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট নিজেকে যুদ্ধবিধ্বস্ত দেশের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, "প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালানো, পদত্যাগ বা মৃত্যুতে আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, দেশের তত্ত্বাবধায়কই রাষ্ট্রপতি হয়।

ফের রক্তাক্ত কাশ্মীর

ফের রক্তাক্ত কাশ্মীর

কাশ্মীর ফরে রক্তাক্ত হল। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের কুলগামের ব্রাজুল এলাকায় সন্দেহভাজন জঙ্গিদের হাতে নিহত হলেন একজন বিজেপি নেতা। জাভিদ আহমদ দার নামে বিজেপি নেতা কুলগাম জেলার হোমশালিবুঘের নির্বাচনের দায়িত্বে ছিলেন। সেনাবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার রক্তাক্ত সহল কাশ্মীর। এক সপ্তাহ আগে অনন্তনাগে আরেক বিজেপি নেতা ও তাঁর স্ত্রীকে হত্যা করা হয়েছিল।

বাংলার দৈনিক করোনা পরিসংখ্যান

বাংলার দৈনিক করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪৭। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩৯ হাজার ৬১২ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৩১৮। এদিন মৃত্যু হয়েছে ৬ জনের। করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা গত চার-পাঁচদিন ধরে ৭০০-র উপরে ছিল। কিন্তু টেস্টিং ছিল ৪৫ হাজারের উপরে। বিগত দুদিন ধরে সংক্রমিত কমে ৫০০ থেকে ৫৫০-এর মধ্যে সীমাবদ্ধ। সোমবার টেস্টিং হয়েছিল ২৬ হাজার, এদিন তা বেড়ে ৩৬ হাজার হয়েছে।

আসরাফ গনির থেকে ভাল তালিবানরা, বলছে রাশিয়া

আসরাফ গনির থেকে ভাল তালিবানরা, বলছে রাশিয়া

রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে, আসরাফ গনির থেকে তালিবানদের অধীনে থাকা কাবুলের অবস্থা ভাল। এমনটাই জানিয়েছে আবগানিস্তানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূর ডিমিত্রি জিরানভ। মস্কোর তরফে আফগানিস্তানে তালিবান সরকারকে স্বীকৃতির ইঙ্গিত মিলেছে। তবে এখনও সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।

তালিবানদের সতর্ক করল চিন

তালিবানদের সতর্ক করল চিন

তালিবানদের সতর্ক তরল বেজিং। বলা হয়েছে, দেখতে হবে আফগানিস্তান যেন জঙ্গিদের মৃগয়াক্ষেত্র না হয়ে ওঠে। রাষ্ট্রসংঘের জরুরি বৈঠকে চিনের তরফে এই মন্তব্য করা হয়েছে।

তালিবানের অপেক্ষায় আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র

তালিবানের অপেক্ষায় আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র

তালিবানদের আসার অপেক্ষায় রয়েছেন আফগানিস্তানের প্রথম মহিলা মেয়র জারিফা ঘাফারি। তিনি বলেছেন, সেখানে তিনি কিংবা তাঁর পরিবারকে সাহায্যের মতো কেউ নেই। আসফার গনি সরকারের শীর্ষ মন্ত্রীরা দেশ ছেড়ে পালানো প্রসঙ্গে তিনি বলেছেন, কোথায় যাবেন তিনি।

কাবুল বিমানবন্দরে জোর করে ঢুকতে গিয়ে গুলি

কাবুল বিমানবন্দরে জোর করে ঢুকতে গিয়ে গুলি

বহু মানুষ চাইছেন, বিমানে করে দেশের বাইরে পালাতে। ফলে অনেকেই বিমানবন্দরের দরজা দিয়ে ঢুকতে না পেরে উঁচু দেওয়ার টপকানোর চেষ্টা করছেন। এরকমই এক বাসিন্দাকে গুলি করে মারল তালিবানরা। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট

আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট

আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন নিজেকে। নিজের টুইটার হ্যান্ডেলে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট নিজেকে যুদ্ধবিধ্বস্ত দেশের 'কেয়ার টেকার' প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, "প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালানো, পদত্যাগ বা মৃত্যুতে আফগানিস্তানের সংবিধান অনুযায়ী, দেশের তত্ত্বাবধায়কই রাষ্ট্রপতি হয়।

১২০ জনকে নিয়ে ফিরল ভারতীয় বায়ুসেনার বিমান

১২০ জনকে নিয়ে ফিরল ভারতীয় বায়ুসেনার বিমান

বায়ুসেনার সি-১৭ বিমান গিয়ে কাবুল থেকে ১২০ জন ভারতীয়কে নিয়ে গুজরাতের জামনগরে পৌঁছয়। এই বিমানে ভারতীয় কূটনীতিবিদ সহ একাধিক ব্যক্তিত্ব দেশে পৌঁছলেন।

কাবুল থেকে ফিরতে ই-ভিসা

কাবুল থেকে ফিরতে ই-ভিসা

আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের পরিবারগুলির বেশিরভাগই ত্রস্ত। কাবুলে কর্মরত একাধিক পরিবারে আপাতত স্বজনকে ঘরে ফেরানোর জন্য আর্তনাদ দেখা যাচ্ছে। তালিবানি শাসনে কার্যত গোটা দেশ ত্রস্ত। তালিবানদের হাত থেকে মুক্তি পেতে সেখানের ভারতীয়রা ঘরে ফিরতে চাইছেন। এই পরিস্থিতিতে ই ইমার্জেন্সি ভিসার বন্দোবস্ত শুরু করে দিল ভারত।

কলকাতায় বাড়ল রান্নার গ্যাসের দাম

কলকাতায় বাড়ল রান্নার গ্যাসের দাম

কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম বাড়ল ২৫ টাকা করে। ফলে এই মুহূর্তে সিলিন্ডারের দাম গিয়ে দাঁড়িয়েছে ৮৮৬ টাকা। কেন এই বৃদ্ধি তা জানা যায়নি। করোনা পরিস্থিতিতে অনেকে চাকরি হারিয়েছেন। অনেকের আয় করেছে। সেই সময়ে এই দাম বৃদ্ধিতে অনেক পরিবারই মুশকিলে পড়বে।

ইলিয়ট লেনে গুলিতে জখম এক ব্যক্তি

ইলিয়ট লেনে গুলিতে জখম এক ব্যক্তি

পার্কস্টিট থানার ইলিয়ট লেনে গুলিতে এক ব্যক্তির জখম হওয়ার অভিযোগ। ওই ব্যক্তির নাম লরেন্স ডি'ক্রুজ বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের মদ্যপানের প্রতিবাদ করাতেই এই হামলা বলে জানা গিয়েছে। গুলিতে জখম ব্যক্তিকে চিত্তরঞ্জন মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তানে ভূমিকম্প

আফগানিস্তানে তালিবানদের দখলদারির মধ্যে ভূমিকম্পের আতঙ্ক। এদিন সকাল ৬.০৮ নাগাদ আফগানিস্তানের ফৈজাবাদে রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে।

 আফগানিস্তান থেকে ১২০ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ

আফগানিস্তান থেকে ১২০ জনকে ফিরিয়ে আনার উদ্যোগ

আফগানিস্তানে আটকে থাকা ১২০ জন ভারতীয়কে ফিরিয়ে আনতে উদ্যোগ নিল ভারত সরকার। আফগানিস্তানের মাটিতে যা হচ্ছে, তাতে দিল্লি উদ্বেগে রয়েছে বলে রাষ্ট্রসংঘের মঞ্চে জানিয়েছে ভারত। ভারতের বিদেশমন্ত্রী জানিয়েছেন, কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আফগান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রসংঘের সঙ্গে ফের আলোচনা করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে রাষ্ট্র সংঘের মহাসচিব তালিবানদের সংযম থাকার বার্তা দিয়েছেন।

রাজ্যে সিরিঞ্জের ঘাটতি

রাজ্যে সিরিঞ্জের ঘাটতি

টিকার আকালের মধ্যে রাজ্যে সিরিঞ্জের ঘাটতি দেখা দিয়েছে। স্বাস্থ্যভবন সূত্রে খবর রাজ্যে প্রায় ২০ লক্ষ সিরিঞ্জের ঘাটতি রয়েছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্যভবনের তরফে স্বাস্থ্যমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে। সমস্যার দ্রুত সমাধান না হলে তা টিকাকরণ প্রক্রিয়ায় ব্যাঘাত তৈরি করতে পারে।

 'সত্যের জয় হল'

'সত্যের জয় হল'

সত্যের জয় হল, তাঁরা বিচার পেয়েছেন। বিজেপি নেতা সজল ঘোষের মুক্তির পরে এমনটাই প্রক্রিয়া জানিয়েছেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে সজল ঘোষকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল সেই পরিস্থিতির নিন্দা করেন শুভেন্দু অধিকারী। মুক্তি পাওয়ার পরে সজল ঘোষের বাড়িতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পুলিশ সজলকে ৪৮ ঘন্টাও আটকে রাখতে পারল না। তৃণমূলের পুলিশ চিত্রনাট্য সাজিয়ে সজল ঘোষকে গ্রেফতার করেছিল বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

বিমানবন্দরের ভগ্নদশা

বিমানবন্দরের ভগ্নদশা

তালিবানরা ক্ষমতায় আসার পরেই বহু মানুষ একসঙ্গে দেশ ছাড়তে চেয়েছিলেন। তারা জমায়েত করেছিলেন বিমানবন্দরে। কিন্তু তারা বেশিরভাগই বিমানে উঠতে পারেননি। পরে তারা বিমানবন্দরে ভাঙচুর চালান। ফলে বিমানবন্দর ভগ্নদশায় পরিণত হয়েছে।

উজবেকিস্তানে জোর করে নামানো হয়েছে ৪৬ টি বিমান

উজবেকিস্তানে জোর করে নামানো হয়েছে ৪৬ টি বিমান

গত দুদিনে উজবেকিস্তান বিমান বাহিনীর তরফে আফগানিস্তানের ৪৬ টি বিমানকে জোর করে নামানো হয়েছে। কেননা সেইসব বিমানে অন্তত ৫৪৫ জন সশস্ত্র জওয়ান ছিলেন। অবৈধভাবে বিমানগুলির উজবেকিস্তানের আকাশসীমা পেরনোর অভিযোগও তোলা হয়েছে। রবিবার আফগান সরকারের পতনের পরেই সেখানকার নাগরিক এবং পদাধিকারীরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে।

সরকারে মহিলাদের চায় তালিবানরা

সরকারে মহিলাদের চায় তালিবানরা

যে মিডিয়া হাউস তালিবান আপাতত দখলে রেখেছে, সেখান থেকে তালিবানের তরফে জানানো হয়েছে, আগামী দিনের সরকারে তারা মহিলাদের চায়। যা কার্যত তালিবান ইতিহাস ঘাঁটলে দেখা যাবে উলট পূরাণের সামিল।

কাবুলে ফিরে এলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর

কাবুলে ফিরে এলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর

তালিবানরা আফগানিস্তান দখল করার পর কাবুলে ফিরে এলেন তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদর। মঙ্গলবার কাতারের রাজধানী দোহা থেকে তিনি ফিরে আসেন আফগানিস্তানের রাজধানী কাবুলে। তিনি দোহায় আমেরিকা ও আফগান সরকারের সঙ্গে শেষ পর্যায়ের শান্তি বৈঠকে প্রতিনিধিত্ব করছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+