মঙ্গলবারের চেয়ে ২৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২০ জনের শরীরে নয়া স্ট্রেন

মঙ্গলবারের চেয়ে ২৫ শতাংশ বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, ২০ জনের শরীরে নয়া স্ট্রেন

করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে দেশে। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা ভাইরাসের সংক্রমণ ২৫ শতাংশ বেড়েছে গোটা দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০,৫৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৮৬ জন। দেশে মোট করোনা ভাইরাসে সংক্রমণ বেড়ে হয়েছে ১,০২,৪৪,৮৫৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৬,৫৭২ জন।

বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ

প্রবল শৈত্য প্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দিল্লি ও পাঞ্জাব সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তার মধ্যেই দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই দেশে হানা দিয়েছে ব্রিটেনের করোনা সিট্রেন। এক এক করে ২০ জনের শরীরে করোনা স্ট্রেনের হদিশ মিলেছে গোটা দেশে। কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুণে, মহারাষ্ট্র এই রাজ্য গুলিতে করোনা ভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ মিলেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। চার রাজ্যে শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের টিকা প্রদানের ড্রাইরান। সব রাজ্যকেই ভ্যাকসিন প্রদানের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে শুরু করায় গোটা দেশে বর্ষবরণের উৎসবে রাশ টানা হয়েছে। পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র ইতিমধ্যেই বর্ষবরণের উৎসবে রাশ টানতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+