তাণ্ডব শুরু করে দিয়েছে তাউকটে, গুজরাতে ঘূর্ণিঝড়ের বলি এক, প্রবল বর্ষণের সতর্কতা জারি মহারাষ্ট্রে

তাণ্ডব শুরু করে দিয়েছে তাউকটে, গুজরাতে ঘূর্ণিঝড়ের বলি এক, প্রবল বর্ষণের সতর্কতা জারি মহারাষ্ট্রে

দ্রুত গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে। ইতিমধ্যেই গুজরাত উপকূলে ঝড়-বৃষ্টির শুরু হয়ে গিয়েছে। প্রবল বর্ষণের জেরে সুরাত উপকূলে এক জন মারা গিয়েছে। জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। মহারাষ্ট্রে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। আগামী ৩ ঘণ্টায় মহারাষ্ট্রের পুণে এবং নাসিকে তীব্র ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। ‌‌

 তাণ্ডব শুরু করে দিয়েছে তাউকটে

এগোচ্ছে ঘূর্ণিঝড় তাউকটে
ভূখণ্ডের দিকে এগোতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় তাউকাটে। ইতিমধ্যেই কেরল,কর্ণাটকে প্রবল বর্ষণের পর এবার মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে এগোচ্ছে ঝড়ের দাপট। মহারাষ্ট্রের একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। নাসিক ও পুনেতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৩ ঘণ্টায় পুণেতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

গুজরাতে ১ জনের মৃত্যু
গুজরাতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় তাউকটের তাণ্ডব। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুজরাত উপকূলেই আছড়ে পড়ার কথা ঘূর্ণিঝড় তাউকটের। তার আগেই নিজের শক্তি জাহির করতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় তাউকটে। ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। প্রস্তুত রয়েছে নৌ সেনাকেও।

কেরল ও কর্নাটকে তাণ্ডব
কেরল এবং কর্নাটকে আগে থেকেই তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় তাউকটে। কেরলে বিস্তীর্ণ এলাকা কাউকটের তাণ্ডবে বিপর্যস্ত। গতকাল থেকেই উদ্ধারকাজ শুরু করেছে নৌসেনা। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে।একাধিক জায়গায় জল জমে গিয়েছে। বিপর্যস্ত মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কর্নাটকেও গত তিনদিন ধরে প্রবল বর্ষণ শুরু হয়েছে। তার সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+