Cyclone Mocha: বুধবারই ঘূর্ণিঝড় মোখা তৈরি হচ্ছে! কোথায় আছড়ে পড়তে চলেছে নির্দিষ্ট করে জানাল আবহাওয়া দফতর
বুধবারই ঘূর্ণিঝড় মোখা তৈরি হতে চলেছে। তবে তারপরেই তা ক্রমেই শক্তি বাড়াবে এবং বাঁক নিয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে যাবে। এই ঘূর্ণিঝড় ভারতে সেরকম কোনও সরাসরি প্রভাব না ফেললেও বাংলার উপকূলের পাশাপাশি চেন্নাই তথা তামিলনাড়ুতে তাপমাত্রা বৃদ্ধি করছে। পরোক্ষ এই প্রভাব ফেলছে অন্ধ্রপ্রদেশেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে মঙ্গলবার সকালে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা মঙ্গলবার বিকেলে নিম্নচাপে পরিণত হয়। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি ১০ মে বিকেল নাগাদ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এরপর তা উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।

এরপর তা আরও শক্তি বাড়িয়ে ১১ মে সকাল নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ওইদিনই বিকেল নাগাদ তা অতিপ্রবণ ঘূর্ণিঝড়ের রূপ নেবে দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে। এরপরে সেটি বাঁক নিয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার অতিক্রম করবে ১৪ মে দুপুর নাগাদ।

১৪ মে অতিপ্রবল ঘূর্ণিঝড় বাংলাদেশের কক্সবাজার এবং মায়ানমারের কায়ুকপুর মধ্যে আছড়ে পড়তে পারে বলেই জানাচ্ছে ভারতীয় আবহাওয়া দফতর। যে কারণে মৎস্যজীবীদের উদ্দেশে বলা হয়েছে, যেন তাঁরা ১২-১৪ মের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে না যান। যাঁরা ইতিমধ্যে সেখানে গিয়েছেন, তাঁরা যেন ১১ মের মধ্যে ফেরত আসেন।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে বাতাসের বেগ থাকতে পারে ঘন্টায় ৮০-৯০ কিমি। সেখানে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১০০ কিমি। যে কারণে সেই সময় ছোট জাহাজকেও দক্ষিণ-পূর্ব এবং স্লগ্ন এলাকায় না থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড় শুধু পশ্চিমবঙ্গেই নয় তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের তাপমাত্রাও বাড়াতে চলেছে। চেন্নাই ও শহরতলীতে আগামী দুদিনের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬-৩৭ ডিগ্রি এবং ২৬-২৭ ডিগ্রি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কোনও কোনও জায়গায় মেঘলা আকাশ এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড় মোচার সরাসরি প্রভাব পড়তে চলেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে ১০ মের পাশাপাশি ১১ মেতেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ব্যাপারে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আন্দামান ও নিকোবর প্রশাসনের তরফে জনগণের উদ্দেশেও সতর্কবার্তা জারি করা হয়েছে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications