আরব সাগরে 'মেজাজ' বদল ‘মহা’ সাইক্লোনের! অভিমুখ ঘুরে নিশানায় যে রাজ্য
আরব সাগরে দিকবদল করেই চলেছে ঘূর্ণিঝড় ‘মহা’। এবার উত্তর-পশ্চিম দিকে থেকে হঠাৎ অভিমুখ ঘুরিয়ে উত্তর-পূর্বে ছুটতে শুরু করেছে।
আরব সাগরে দিকবদল করেই চলেছে ঘূর্ণিঝড় 'মহা'। এবার উত্তর-পশ্চিম দিকে থেকে হঠাৎ অভিমুখ ঘুরিয়ে উত্তর-পূর্বে ছুটতে শুরু করেছে। 'মহা' সাইক্লোনের মেজাজ বদলে তটস্থ থাকতে হচ্ছে পশ্চিম উপকূলের সমস্ত রাজ্য প্রশাসনকেই। এতদিন লাক্ষাদ্বীপ পেরিয়ে গুজরাতই
টার্গেট ছিল 'মহা'র। কিন্তু হঠাৎ তা মহারাষ্ট্রের দিকে বইতে শুরু করেছে।

‘মহা' ঘুরে গেল মহারাষ্ট্রের দিকে
বুধবার গভীর রাতে বা বৃহস্পতিবারের ভোরে এই ‘মহা' আছড়ে পড়তে পারে গুজরাট উপকূলের কিয়দংশ ও মহারাষ্ট্র উপকূলে। আবহবিদরা জানাচ্ছেন, ২০০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ‘মহা'র। তবে শক্তি খুইয়ে ১০০ থেকে ১২০ও হতে পারে গতিবেগ। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রে।

উত্তর-পশ্চিম থেকে উত্তর-পূর্বে
এর জেরে বুধবার সকাল থেকেই মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে পার্শ্ববর্তী এলাকায় ভৃষ্টি চলবে। মোট পাঁচ জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম থেকে ঘূর্ণিঝড় ঘুরে যেতে পারে উত্তর-পূর্বে। উপকূল অঞ্চলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে।

শক্তি বাড়িয়ে বাড়িয়েছে ‘মহা'
আরব সাগরে ১৪০ কিলোমিটার থেকে শক্তি বাড়িয়ে ২০০ কিলোমিটার বেগে বইছে ‘মহা'। পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে ধেয়ে গুজরাট উপকূলের দিকে যাচ্ছিল ‘মহা'। এরপর আবার উত্তর-পূর্ব দিকে ঘুরে গিয়ে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গতিবেগ ২০০ কিলোমিটারই থাকবে। অন্যথায় তা ১০০ থেকে ১১০-এ নেমে আসতে পারে।

‘মহা' আসার সম্ভাব্য দিন
আবহবিদরা মনে করছে, বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবার ভোররাতে আছড়ে পড়তে পারে ‘মহা' সাইক্লোন। এর ফলে মহারাষ্ট্র-গুজরাট উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। চলছে বৃষ্টিও। মৌসম ভবনের তরফে সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়।

গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা
‘মহা'র এই উদভ্রান্ত অবস্থা থেকে গোটা পশ্চিম উপকূলেই সতর্কবার্তা জারি হয়েছে। কেরল থেকে শুরু করে কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটের প্রশাসন তটস্থ ‘মহা'র মোকাবিলায়। নৌসেনা থেকে শুরু করে বায়ুসেনা, উপকূলরক্ষীবাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হয়েছে। উপকূলবর্তী অঞ্চল ফাঁকা করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications