শক্তি পাকিয়ে ধেয়ে আসছে cyclone Jawad! এবার কোন দেশ দিল এই নাম, অর্থই বা কী?
ফের সাইক্লোন আতঙ্ক রাজ্যে! গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। কার্যত ভেসে গিয়েছে রাজ্যের একাংশ। আর এই পরিস্থিতিতে কার্যত অশনি সঙ্কেত শোনাল মৌসম ভবন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আছড়ে পড়তে সাইক্লোন। বঙ্গোপসাগরের উপর তৈরি হত
ফের সাইক্লোন আতঙ্ক রাজ্যে! গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। কার্যত ভেসে গিয়েছে রাজ্যের একাংশ। আর এই পরিস্থিতিতে কার্যত অশনি সঙ্কেত শোনাল মৌসম ভবন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই আছড়ে পড়তে সাইক্লোন। বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে এই সাইক্লোন।
আর তা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। শুধু তাই নয়, আর সাইক্লোনের কারনে ওডিশা এবং অন্ধপ্রদেশের উপকূলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
ডিসেম্বরের তিন তারিখ থেকে পাঁচ তারিখ ভারী থেকে অতি ভারীর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

২৯ নভেম্বর থেকে নিম্নচাপ তৈরি হবে
দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ২৯ নভেম্বর থেকে নিম্নচাপ তৈরি হবে। রবিবারই এই বিষয়ে সতর্ক করে আবহাওয়া অফিস। একই সঙ্গে জানানো হয় যে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে সেই নিম্নচাপই ঘূর্ণাবর্তে পরিবর্তিত হবে। আর সেই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে অন্ধ্র প্রদেশ, ওডিশা। এমনকি সাইক্লোনের প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে মৌসম ভবনের তরফে সতর্কতা দেওয়া হয়েছে। এমনকি পরিস্থিতি জটিল হলে সাইক্লোনের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। যদিও পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে মৌসম ভবনের তরফে।

সাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াদ
সাইক্লোন সাহিনের পর এবার ঘূর্ণিঝড় জাওয়াদ। এবার যে ঝড় আসছে সেটি জাওয়াদ। এবারের ঘুর্নিঝড়ের নামকরন করেছে সৌদি আরব। পরবর্তী যে সাইক্লোন আসবে আসানি। সেই ঘুর্নিঝড়ের নামকরন করেছে শ্রীলঙ্কা। ২০২০ সালের এপ্রিলে ইএসসিএপি প্যানেলের সদস্য দেশগুলি ঝড়ের এই নামকরণ করেছে। যেহেতু সাইক্লোনের নামকরণ কোনও একটি দেশ তাঁদের স্থানীয় ভাষায় করে থাকে তাই সবার কাছে তাঁর অর্থ বোধগম্য নাও হতে পারে। ঠিক যেমন জাওয়াদের মানে অনেকেই জানে না। সৌদি আরবের ভাষায় জাওয়াদের অর্থ হল মহান বা সদয়।

১৩টি সাইক্লোনের নাম নির্ধারণ করা
২০২০ সালের এপ্রিলে মোট ১৩টি সাইক্লোনের নাম নির্ধারণ করা হয়েছে। ১৩টি দেশ ১৩টি ঝড়ের নাম দিয়েছে। এই নিয়ে মোট ১৬৯ ঝড়ের নামকরণ হয়েছে। একটা ঝড়ের নাম একবারই ব্যবহার করা হয়। একবার কোনও নাম ব্যবহার করা হয়ে গেলে আরও দ্বিতীয়বার সেই নাম ব্যবহার হয় না। এই ১৩টি সদস্য শেষের মধ্যে ভারত, ইরান, মলদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরশাহী।

বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল
বঙ্গোপসাগর উত্তাল হয় ঘূর্ণিঝড়ে সাধারণত অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগর উত্তাল হয় ঘূর্ণিঝড়ে। অথচ এত দিন তেমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি বঙ্গোপসাগরে। গত সেপ্টেম্বর মাসের শেষে দক্ষিণবঙ্গ সহ কলকাতা জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে সারাদিন ধরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছিল, ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ওই ভারী বৃষ্টিপাত তৈরি হয়। সেই সময়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও লাগোয়া উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। তবে আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার থেকেই ফের একবার পরিস্থিতি বদল হতে শুরু করবে। বেশ কয়েকটি জায়গাতে বেশ বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications