Cyclone Biparjoy: গুজরাতে বিপর্যয়ের ধাক্কায় লণ্ডভণ্ড গুজরাত উপকূল, করাচির দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়
গতকাল রাতে গুজরাতের উপকূলে ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লন্ডভণ্ড গুজরাতের বিস্তির্ণ এলাকা। আহত হয়েছেন ২২ জন। ২৩টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। গুজরাতের জকু বন্দরের কাছে ল্যান্ডফল করে বিপর্যয়।
এবার ধীরে ধীরে করাচির দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে নেমেছে সেনা এবং নৌসেনা। বিপর্যয়ের তাণ্ডবের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। করাচি উপকূলের দিকে এগোনোর সময় রাজস্থানেও তার প্রভাব পড়বে। ইতিমধ্যেই রাজস্থানে শুরু হয়ে গিয়েছে বর্ষণ।

মূলত দক্ষিণ রাজস্থানে বিপর্যয়ের প্রভাব পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজস্থানে তার জেরে ঝড়-বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিপর্যয়ের তাণ্ডবে গুজরাতের কচ্ছ উপকূলে ব্যপক ক্ষতি হয়েছে। গতকাল সন্ধের দিকে গুজরাত উপকূলে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড় বিপর্যয়।
কচ্ছ এবং মাণ্ডভি উপকূলে এখনও প্রবল বর্ষণ চলেছে। সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছে কচ্ছ উপকূলের বিস্তীর্ণ এলাকা। তার প্রভাব পড়েছে মহারাষ্ট্রেও। গুজরাতে ল্যান্ডফল করার আগে থেকেই মহারাষ্ট্রে তার প্রভাব পড়তে শুরু করেছিল। মুম্বইয়ে প্রবল বর্ষণ চলেছে গত কয়েকদিনে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাতে।
যদিও আগে থেকেই উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। প্রস্তুত রাখা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এনডিআরএফের টিমও পাঠানো হয়েছে। সেনা-নৌসেনা যৌথভাবে কাজ করছে। গুজরাতের দ্বারকায় এখনও উত্তাল সমুদ্র। প্রবল ঝড়ের দাপটে উপড়ে পড়েছে একাদিক গাছ।
করাচির দিকে এগোচ্ছে বিপর্যয়। তার আগে রাজস্থানের উপর দিয়ে যাবে সেটি। রাজস্থানের উপর দিয়ে যাওয়ার সময় সেখানেও তাণ্ডব দেখাতে পারে বিপর্যয়। রাজস্থানের দক্ষিণ দিকে ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়ে গিয়েছে। এখনও একাধিক জায়গায় লাল সতর্কতা বহাল রেখেছে আইএমডি। গুজরাতের মোরবিতে ঘূর্ণিঝড়ের দাপটে ৩০০টি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications