করোনা ভ্যাকসিনের শংসাপত্রের সঙ্গে পাসপোর্ট লিঙ্কের অনুমতি কো-উইনের, কীভাবে করবেন
সরকারের কো-উইন পোর্টাল এখন ব্যবহারকারীদের ভ্রমণের সময় পাসপোর্টের সঙ্গে টিকা শংসাপত্র লিঙ্ক করার অনুমতি প্রদান করেছে। আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির অফিসিয়াল হ্যান্ডেলে টুইট করে তা জানানো হয়েছে।
সরকারের কো-উইন পোর্টাল এখন ব্যবহারকারীদের ভ্রমণের সময় পাসপোর্টের সঙ্গে টিকা শংসাপত্র লিঙ্ক করার অনুমতি প্রদান করেছে। আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটির অফিসিয়াল হ্যান্ডেলে টুইট করে তা জানানো হয়েছে। এখন আপনি টিকার শংসাপত্র নিজের পাসপোর্ট নম্বর আপডেট করতে পারেন। কীভাবে তা করা যাবে, দেখে নেওয়া যাক এবার।

কোউইনের অফিশিয়াল পোর্টালটি হল www.cowin.gov.in। এরপর 'raise on issue' অপশনে ক্লিক করতে হবে। তারপর 'পাসপোর্ট' অপশনে ক্লিক করে পার্সন সিলেক্ট করতে হবে। যে ব্যক্তির শংসাপত্রটি আপনি লিঙ্ক করতে চান তা নির্বাচন করুন। তারপর আপনার পাসপোর্ট নম্বর দিন এবং বিশদ জমা দিন।
ভ্যাকসিনের শংসাপত্র এবং পাসপোর্টের মধ্যে বিশদগুলির কোনও মিল না থাকলে বিবরণগুলি এডিট করতে হবে। কীভাবে এডিট করবেন? প্রথমে কোউইনের অফিশিয়াল পোর্টালে যেতে হবে। 'raise on issue' অপশনে ক্লিক করতে হবে। তারপর 'শংসাপত্রের সংশোধন করুন' বা কারেকশন ইন সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। যার বিশদ আপনি পরিবর্তন করতে চান তা নির্বাচন করে সংশোধন করতে হবে। সংশোধন করে সাবমিট করতে হবে।
এই মাসের শুরুতে, ভারত সরকার কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য নতুন নির্দেশিকা ঘোষণা করেছিল। বিদেশে যারা পড়াশোনা বা চাকরির জন্য যাবেন বা টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় দলে অংশ নেবেন, তাঁদের পাসপোর্টের সঙ্গে টিকার শংসাপত্র লিঙ্ক করা বাধ্যতামূলক। কোউইনে তা করা যাচ্ছিল না। এখন তা অনুমোদন হয়েছে।












Click it and Unblock the Notifications