'গোমূত্র আমার ক্যানসার সারিয়ে দিয়েছে', বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা ফের শিরোনামে
মধ্যপ্রদেশের ভোপালে দাপুটে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং -এর সঙ্গে ভোট ময়দানে লড়তে নামছেন বিজেপির সাধ্বী প্রজ্ঞা।
মধ্যপ্রদেশের ভোপালে দাপুটে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং -এর সঙ্গে ভোট ময়দানে লড়তে নামছেন বিজেপির সাধ্বী প্রজ্ঞা। তবে মালোগাঁও বিস্ফোরমে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা প্রার্থীপদ পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে চলেছেন। এবার গোমূত্র নিয়ে মন্তব্য করে আরও একবার খবরের শিরোনামে চলে এসেছেন তিনি।

ক্যানসার নিরাময়ে গোমূত্র
এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাধ্বী প্রজ্ঞা জানিয়েছেন,'গোমূত্র ও আরও গরু থেকে জাত প্রোডাক্ট সেবন করে আমার ব্রেস্ট ক্যানসার নিরাময় হয়েছে।' এরপর তিনি বলেন 'গোধন অতৃত হ্যায়।' তাঁর দাবি, গোমূত্র ও পঞ্চাঙ্গ মেশানো আয়ুর্বেদিক হার্ব সেবন করেই তিনি ক্যানসার কাটিয়ে উঠেছেন।

গরু সংক্রান্ত বিষয়ে সাধ্বী প্রজ্ঞার বক্তব্য
এই সাক্ষাৎকারে সাধ্বী প্রজ্ঞা বলেন, 'কেউ যদি গোমাতার গায়ে পিছন থেকে গলা পর্যন্ত হাত বোলান , তাহলে গোমাতা খুশি হন। এটা রোজ করতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।' সাধ্বী প্রজ্ঞার দাবি এটা বিজ্ঞানসম্মত। পাশাপাশি, ভোপালের বিজেপি প্রার্থীর দাবি গৌশালাই হচ্ছে তপস্যা করার আদর্শ জায়গা।

বিতর্ক ও সাধ্বী প্রজ্ঞা
এর আগে ,বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত একটি বক্তব্য নিয়ে বিপাকে পড়েন সাধ্বী। তিনি বলেন, 'বাবরি মসজিদ ভাঙতে পেরে আমার ভয়ঙ্কর গর্ব হয়েছে।' এছাড়াও ২৬/১১ মুম্বই হামলায় শহিদ এটিএস প্রধান হেমন্ত করকরের মৃত্যু সাধ্বীর অভিশাপেই হয়েছে বলে মন্তব্য করেন ভোপালের এই বিজেপি প্রার্থী।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications