'দ্বিগুণ হবে করোনা', তৃতীয় ওয়েভ নিয়ে আশঙ্কার মধ্যেই সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
ভারতে করোনার সূত্রপাত হয়েছিল কেরলে। দ্বিতীয় তরঙ্গও কেরলে যথেষ্ট তীব্র ছিল। গোটা দেশে সেই দ্বিতীয় ঢেউয়ের প্রভাব যখন একটু একটু করে কমতে শুরু করেছে, তখন করোনার সংক্রমণ ফের চোখ রাঙাচ্ছে কেরলে। গত কয়েকদিনে কেরলের কোভিড গ্রাফ
ভারতে করোনার সূত্রপাত হয়েছিল কেরলে। দ্বিতীয় তরঙ্গও কেরলে যথেষ্ট তীব্র ছিল। গোটা দেশে সেই দ্বিতীয় ঢেউয়ের প্রভাব যখন একটু একটু করে কমতে শুরু করেছে, তখন করোনার সংক্রমণ ফের চোখ রাঙাচ্ছে কেরলে। গত কয়েকদিনে কেরলের কোভিড গ্রাফ উদ্বেগ বাড়িয়েছে গোটা দেশের।

এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানালেন, কেরলের সংক্রমণ বেড়ে দ্বিগুণ হতে পারে। শুক্রবার কেরলের বিধানসভায় এমনটাই বললেন স্বাস্থ্যমন্ত্রী। তিন জানিয়েছেন, বেশ কয়েকটি জেলায় আর ভ্যালু ১-এর বেশি হয়ে গিয়েছে।
কেরলের বর্তমান পরিস্থিতি নিয়ে বীনা জর্জা বলেন, জেনোম সিকোয়েন্সিং-এ দেখা গিয়েছে, কেরলের ৯০ শতাংশ আক্রান্তের শরীরেই ডেল্টার সংক্রমণ ঘটেছে। তাই করোনার বিধি-নিষেধ নিয়েও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, 'তৃতীয় ঢেউ ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, আবার দ্বিতীয় ঢেউ সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারেনি কেরল। তাই বিধি-নিষেধ এখনই সম্পূর্ণ তোলা সম্ভব নয়। তিনি আরও বলেন, 'আমরা তো আজীবন লকডাউনের পথে হাঁটতে পারি না। আমাদের জীবন ও জীবনযাত্রাকে রক্ষা করতে হবে।
গত বুধবার নতুন করে কোভিড বিধির নির্দেশিকা দেওয়া হয়েছে কেরলে। কেরল সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার কার্ফু জারি করা হবে। রবিবার বাদে অন্য দিন সকাল ৭ তা থেকে ৯ টা সব দোকান খোলা থাকবে।
উল্লেখ্য, অন্যদিকে, তৃতীয় স্রোতের মাঝে দেশের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ঘিরে রীতিমতো আতঙ্ক চড়ছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবারের থেকেও আজ শুক্রবার বেড়েছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪, ৬৪৩ জন। সুস্থ হয়েছে ৪১,০৯৬ জন। এদিকে, করোনার জেরে দেশে ফের একবার তৃতীয় স্রোতের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই প্রথম স্রোতের স্মৃতি উস্কে দিয়ে ফের একবার করোনা আক্রান্তের সংখ্য়ায় কেরল ভারতে সবচেয়ে এগিয়ে।
এই প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জা জানিয়েছেন, যে সব এলাকায় প্রতি ১০০০ জনে ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন, সেখানে লকডাউন বাড়ানো হবে। বৃহস্পতিবার কেরলে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২২,০৪০ জন, মৃত্যু হয়েছে ১১৭ জনের।
এর ফলে এই রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪.৯৩ লক্ষ, মৃতের সংখ্যা মোট ১৭,৩২৮। গত আট দিন ধরে কেরলে প্রতিদিন গড়ে ২০ হাজার নতুন আক্রান্তের হদিশ মিলছে। সোমবার শুধু ব্যতিক্রম, আক্রান্ত হয়েছেন ১৩,৯৮৪ জন। এ ছাড়া গোট রাজ্যের বিভিন্ন জায়গায় ৪ লক্ষ ৮১ হাজার ১৫৭ জনকে নজরে রাখা হয়েছে।
শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার জেরে আক্রান্তদের সংখ্যায় উদ্বেগ থাকলেও, মৃতের সংখ্যা ৫০০ এর অনেকটাই কমে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৪৬৪ জন। আক্রান্তের সংখ্যা ৪৪,৬৪৩ জন। সুস্থ হয়েছেন ৪১ ০৯৬ জন।












Click it and Unblock the Notifications