মুম্বইতে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, এরই মাঝে ধারাভিতে সংক্রমণ বেড়েছে ৬২ শতাংশ!
ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে ৬২ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে মুম্বইয়ের ধারাভিতে। গোটা ফেব্রুয়ারিতে ধারাভিতে করোনা আক্রান্ত হয়েছিল ১৬৮ জন। এদিকে মার্চে এখনও এক সপ্তাহের বেশি সময় বাকি থাকতেই ধারাভিতে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ২৭২-এ। বর্তমানে ধারাভিতে ৭২টি করোনা অ্যাক্টিভ কেস রয়েছে। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞ এবং প্রশাসকদের।

করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার নির্দেশ
এদিকে সাধারণ মানুষ যাতে করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা হয়, তা সুনিশ্চিত করতে এবার রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসনকে কড়া নির্দেশিকা কেন্দ্র সরকার৷ লাগাম ছাড়া ভাবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় এই নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক৷ যে নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার, পরিচ্ছন্নতা এবং সামাজিক দূরত্ব বিধির মতো নিয়মগুলি মেনে চলে তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে৷

মানুষ করোনার আচরণবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে
কেন্দ্রের তরফে বলা হয়েছে, সাধারণ মানুষ করোনার আচরণবিধি সম্পর্কে সচেতন না হওয়ার ফলেই হঠাৎ করে সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ কেন্দ্রের তরফে স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা জানিয়েছেন, 'শেষ পাঁচ মাসে স্বাভাবিক ছন্দে করোনার সংক্রমণ কমছিল৷ কিন্তু গত কয়েক সপ্তাহে দেশের বহু ক্ষেত্রে ফের করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে৷ এর কারণ হিসেবে দেখা গিয়েছে, সাধারণ মানুষ করোনার আচরণবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে৷ বিশেষ করে ভিড়ভাড় এলাকায় মানুষ করোনা বিধি নিয়ে সচেতন নন৷' প্রসঙ্গত, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে এনিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব৷

মরসুমের আগে নতুন করে সংক্রমণের ভয়
স্বরাষ্ট্র সচিব সেই চিঠিতে এও জানিয়েছেন, আসন্ন উৎসবের মরসুমের আগে নতুন করে সংক্রমণকে নজরে রেখে এবার করোনার নির্দেশিকা জারি করা এবং সেই মতো করোনার আচরণবিধি কড়াভাবে লাগু করতে হবে৷ প্রায় ৫ মাস করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী থাকার আবার ভারতে তা আবারও উর্ধ্বমুখী৷ গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৪০ হাজার ৯৫৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন৷ গত ২৯ নভেম্বরের পর যা ভারতে সর্বোচ্চ করোনা সংক্রমণ৷ আজকের এই সংক্রমণ দৈনন্দিন সংক্রমণের হিসেবে ৪ শতাংশ বেশি৷












Click it and Unblock the Notifications