'করোনার ভ্যাকসিন সরকারই মানুষের হাতে পৌঁছে দেবে, যদি..' সিরাম ইনস্টিটিউট কোন আশা জাগাচ্ছে

'করোনার ভ্যাকসিন সরকারই মানুষের হাতে পৌঁছে দেবে, যদি..'সেরাম ইনস্টিটিউট কোন আশা জাগাচ্ছে

করোনার ভ্যাকসিন কবে আসবে? এই মুহূর্তে এই একটাই প্রশ্ন বিশ্ব জুড়ে। ক্রমাগত মহামারী আসুরিক চেহারা নিতেই দিকে দিকে ত্রাহি ত্রাহি রব। আর এই সংকট থেকে একমাক্র মুক্তি দিতে পারে করোনার ভ্যাকসিন। শুধু বাজারে আসা নয়,কীভাবে সেই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছে যাবে তা নিয়ে রয়েছে জল্পনা।

সবাই পাবেন ভ্যাকসিন

সবাই পাবেন ভ্যাকসিন

সিরাম ইনস্টিটিউটের তরফে সোমবার জানানো হয়েছে যে, করোনার ভ্যাকসিন যাতে সবাই পান, তার বন্দোবস্ত করা হবে। আর এই ভ্যাকসিনের সঠিক বন্টনের জন্য একাধিক পন্থারও সাহায্য নিচ্ছে সিরম ইনস্টিটিউট।

'পারশি সম্প্রদায়ের জন্য ভ্যাকসিন বেশি' বিতর্ক!

'পারশি সম্প্রদায়ের জন্য ভ্যাকসিন বেশি' বিতর্ক!

এর আগে সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা এক বার্তায় জানিয়েছিলেন যে, তিনি পারশি সম্প্রদায়ের জন্য বেশি করে ভ্যাকসিন তুলে রাখবেন। যে বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে সেই বিতর্ক ঘোচাতে এদিন নতুন করে টুইট করেন তিনি। তাতেই ভ্যাকসিন সরবরাহের বিষয়টি খোলসা করেন পুনাওয়ালা।

 পুনাওয়ালারা বার্তা

পুনাওয়ালারা বার্তা

পুনাওয়ালা এদিন বলেন, পারশিদের নিয়ে মন্তব্য তিনি মজার ছলে করেন। দুই পারশির মধ্যে কথপোকথনের সময় ওই মন্তব্য তিনি করেন। তবে সকলেই ভ্যাকসিন পাবেন বলে এদিন স্পষ্ট করেছেন পুনাওয়ালা। উল্লেখ্য, পুনাওয়ালার সংস্থা সেরম ইনস্টিটিউট অক্সফোর্ডের ভ্যাকসিনের নির্মাতা হিসাবে অ্যাস্ট্রা জেনেকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। ফলে গোটা ভারতের নজর রয়েছে এই সংস্থার দিকে।

 সরকারের দ্বারা সরবরাহ

সরকারের দ্বারা সরবরাহ

কোনও প্রাইভেট সংস্থা নয়, বরং সরকারের দ্বারা এই করোনা নিধনকারী ভ্যাকসিনের সরবরাহ হবে। একথা জানান পুনাওয়ালা। তিনি বলেন, 'যখনই এই ভ্যাকসিন সাফল্য পাবে, তখনই তা সরকারি মাধ্যমে সরবরাহ করা হবে।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+