করোনা ভাইরাসের বিষ চোখ দিয়েও শরীরে ঢুকতে পারে! কোন পরামর্শ চিকিৎসকদের
করোনা ভাইরাসের বিষ চোখ দিয়েও শরীরে ঢুকতে পারে! নয়া সতর্কবার্তা চিকিৎসকদের
করোনার বিষাক্ত ছোবলে গোটা বিশ্ব আক্রান্ত। ২০০ এরও বেশি দেশে করোনার ছোবল প্রভাব ফেলেছে। কিছুতেই রাশ টানা যাচ্ছে না মৃত্যু মিছিলে। এমন পরিস্থিতিতে এই করোনা ভাইরাসের আতঙ্ক কবে গিয়ে থামবে তা জানেনা বিশ্ব। এদিকে, করোনা মোকাবিলার একমাত্র হাতিয়ার আপাতত সোশ্যাল ডিসটেন্সিং । এছাড়াও একাধিক পদক্ষেপের সঙ্গে নিজের চোখকেও সযত্নে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শ
করোনার সতর্কতা বার্তায় বারবার বলা হচ্ছে, প্রয়োজন না থাকলে কিছুতেই হাত যেন চোখে না দেওয়া হয়। কারণ শুধু, হাত নয়, চোখ দিয়েও শরীরে গিয়ে দানা বাঁধতে পারে করোনা ভাইরাস। আর তার জেরেই বেঙ্গালুরুর চিকিৎসকমহলের দাবি, করোনা আসতে পারে চোখ দিয়েও। ফলে চোখ ঢেকে রাখাও এই সময়ে আবশ্যিক।

চোখ ঘিরে চিকিৎসকদের বার্তা
চক্ষুবিশেষজ্ঞদের দাবি, বিভিন্ন গবেষণা বলে , একজন মানুষ দিনে ২০ বার নিজদের চোখে হাত দেন। আর সেই সূত্র ধরেই যদি হাত থেকে করোনা ছড়ানোর আশঙ্কা থাকছে চোখে। কারণ হাতের তালুতে করোনা সংক্রমণের সম্ভবনা সবচেয়ে বেশি। আর সেখান থেকেই চোখ দিয়ে তা শরীরে সহজে প্রবেশ করতে পারে।

কী কী করণীয়?
চিকিৎসকরা বলছেন এসিই রিসেপ্টরের পথে চোখ দিয়ে শরীরে ভাইরাস ঢুকতে পারে। আর তা মুহূর্তে কয়েকগুণ হয়ে শরীরে দানা বঁধতে পারে। ফলে কোনও জনবহুল এলাকায় হাঁটা চলা করলে, বা থাকলে, চোখে চশমা পরে নেওয়া আবশ্যিক। এটিতে চোখে করোনার সংক্রমণ না আসার সম্ভবনা থাকে।

কন্ট্যাক্ট লেন্স থেকে ছড়াতে পারে করোনা!
বেঙ্গালুরুর শঙ্কর নেত্রালয় কনট্যাক্ট লেন্স ব্যবহার করা থেকে মানুষকে বিরত থাকবার পরামর্শ দিচ্ছে। কনট্যাক্ট লেন্সে চোখে থাকলে , মানুষের মধ্যে চোখে হাত দেওয়ার প্রবণতা দেখা যায়। যা করোনার আবহে ভয়ঙ্কর ব্যাপার। এমন পরিস্থিতিতে কনট্যাক্ট লেন্স ছেড়ে চোখে চশমা পরার কথা বলছেন চিকিৎসকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications