ভ্যাকসিন বিতর্কে 'ট্রায়াল' ইস্যুতে কোভ্যাক্সিন স্পষ্ট করল নিজের অবস্থান
কোভ্যাক্সিনের চতুর্থ ট্রায়াল আসন্ন। এদিন একথা সাফ জানিয়ে দিল ভারত বায়োটেক। এছাড়াও জুলাইতেই জানানো হবে তৃতীয় ট্রায়ালের ফলাফল। এই বিষয়টিও এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত বায়োটেক।

কী জানিয়েছে ভারত বায়োটেক?
সংস্থার পক্ষ থেকে রচেশ এল্লা ও কলকাতায় গবেষক অশ্বধেশ কুমার সিং এই বিষয়ে মুখ খোলেন। প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরেই কোভিশিল্ড বনাম কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে। এক গবেষণাপত্রে কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে ইতিবাচক বার্তা দেওয়া হয়। তারপরই কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।

ভ্যাকসিনের তুলনা একেবারেই ভুল
কেন্দ্র ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে একটি ভ্যাকসিনের সঙ্গে অন্য ভ্যাকসিনের তুলনা একেবারেই ভুল। দুটি ভ্যাকসিন আলাদা আলাদ প্রক্রিয়ায়, আলাদভাবে তৈরি হয়েছে। ফলে তুলনা আনার কোনও সম্ভাবনাই নেই। তবে একটি গবেষণার দাবি, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন দুটিই কার্যকরী।

ভারত বায়োটেক কী বলছে?
ভারত বায়োটেক বলছে যে গবেষণার সূত্র ধরে এই দুই ভ্যাকসিন নির্মাতাদের মধ্যে তুলনা হচ্ছে, সেই গবেষণায় কয়েকটি খামতি রয়েছে। ভারত বায়োটেকের দাবি, গোটা দেশ তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্টের আগে ভ্যাকসিন পেয়েছে। তারপরও এই ধরনের বক্তব্য সঠিক নয়।

তৃতীয় ট্রায়ালের ফলাফল কবে?
জানা গিয়েছে, তৃতীয় দফা ট্রায়ালের ফলাফল সংস্থা জুলাই মাসে পেশ করবে। একই সঙ্গে তারা ঘোষণা করে দিয়েছে যে , চতুর্থ দফা ট্রায়ালও শুরু করে দেবে কোভ্যাকসিন।












Click it and Unblock the Notifications