করোনার তৃতীয় তরঙ্গে শিশুদের হাসপাতালের প্রয়োজন হবে বেশি, বলছেন ভিকে পাল
করোনার তৃতীয় তরঙ্গে শিশুদের হাসপাতালের প্রয়োজন হবে বেশি, বলছেন ভিকে পাল
বারবার নিজের চরিত্র বদলেছে করোনা ভাইরাস। আবারও চরিত্র বদলে শিশুদের বেশি মাত্রায় সংক্রমিত করতে পারে করোনা! এমনই আশঙ্কা প্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। ভারতের কোভিড মোকাবিলায় তৈরি টাস্ক ফোর্সের প্রধান ভিকে পাল জানিয়েছেন আগামিদিনে কোভিড আক্রান্ত শিশুদের মধ্যে ২ থেকে ৩ শতাংশের বেশির হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে। পাশাপাশি তিনি জানান শিশুদের নতুন করে সংক্রমণের উপর সতর্ক দৃষ্টি রাখছে কেন্দ্র।

শিশুরা আক্রান্ত হতে পারে বেশি
করোনার দুটি ঢেউয়ে বিপর্যস্ত দেশ। তবে কোভিডের প্রথম ও দ্বিতীয় তরঙ্গ শিশুদের উপর খুব একটা প্রভাব ফেলেনি। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভে বয়স্কদের পাশাপাশি যুব এবং মধ্য বয়স্করাও সংক্রমিত হয়েছেন। আবার মিউটেশনে বাচ্চাদের উপর বেশি আক্রমণ শানাতে পারে করোনা। এরকমই আশঙ্কা প্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল।

উদ্বেগ শিশুদের নিয়ে বেশি
করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে যে দুটি ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে শিশুদের উপর এখনও তার সফল ব্যবহার হয়নি৷ এদিন দেশের কোভিড টাস্ক ফোর্সের প্রধান সংবাদমাধ্যমকে বলেন, 'স্বাস্থ্য মন্ত্রক শিশুদের জন্য করোনা ভ্যাকসিনের বিশেষ ডোজ বানাচ্ছে৷ খুব শীঘ্রই তা বাজারে নিয়ে আসা হবে৷ শিশুদের মধ্যে করোনা সংক্রমণ রোধ এবং চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তারা দ্রুত নতুন গাইডলাইন প্রকাশ করবেন৷'

কতটা প্রভাব ফেলবে করোনা
'থার্ড ওয়েভে' করোনা সংক্রমণ শিশুদের উপর কতটা প্রভাব ফেলতে পারে? প্রশ্নের উত্তরে সাধারণকে সতর্ক করে ভি কে পাল বলেন, 'কোভিড থেকে সেরে ওঠার ছ'সপ্তাহ পরও শিশুদের জ্বর, শরীরে ব্যাথা এবং রক্তক্ষরণ জনিত সমস্যা দেখা দিতে পারে।'

দুটি আলাদা ডোজ
দুটি আলাদা কোম্পানির ভ্যাকসিনের ডোজ মিশিয়ে না নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন ডক্টর পাল। এর উল্টো প্রভাব পড়তে পারে বলেও তিনি জানিয়েছেন। কোভিশিল্ডের ক্ষেত্রে প্রথম ডোজের পর ১২ সপ্তাহ ফারাক রাখার কথা বলেন নীতি আয়োগের সদস্য ভি কে পাল।












Click it and Unblock the Notifications