অলিখিত নির্দেশিকার যাঁতাকলেই যোগী রাজ্যে কমেছে করোনা টেস্ট, ‘চাপ’ কাটিয়ে অবশেষে শুরু পরিষেবা

সরকারি ‘চাপ’ কাটিয়ে অবশেষে উত্তরপ্রদেশে শুরু করোনা টেস্ট

পরিসংখ্যান বলছে উত্তরপ্রদেশে সক্রিয় করোনা রোগীদের মধ্যে বর্তমানে এক তৃতীয়াংশের বেশিই হাসপাতালে ভর্তি। এদিকে গোটা দেশের সঙ্গে যোগী রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। তবে বর্তমানে পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত গোটা রাজ্যে ১৫ লক্ষের কাছাকাছি মানুষ করোনা শিকার মনে করা হলেও সংখ্যা আরও বেশ কিছুটা বেশি বলেই মনে করছেন অনেকে। অর জন্য অবশ্য সরকারের আচমকা নির্দেশি বেশ কয়েকদিন করোনা টেস্ট বন্ধ রাখার সিদ্ধান্তকেই কাঠগড়ায় তুলেছেন অনেকে।

অলিখিত নির্দেশিকার যাঁতাকলেই যোগী রাজ্যে কমেছে করোনা টেস্ট, ‘চাপ’ কাটিয়ে অবশেষে শুরু পরিষেবা

অবশেষে বর্তমানে উত্তরপ্রদেশের বেসরকারি ল্যাবগুলিতে পুনরায় করোনা পরীক্ষা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে কয়েক সপ্তাহ আগেও উত্তরপ্রদেশে দৈনিক ৩০ হাজারের বেশি আক্রান্তের খোঁজ মেলে। অভিযোগ সেই সময়ই রাজ্যের বেশিরভাগ বেসরকারি ল্যাবগুলির কাছে সরকারের তরফে ফোন করে করে করোনা পরীক্ষা সাময়িক ভাবে বন্ধ রাখার 'নির্দেশ’ দেওয়া হয়। তবে পুরো বিষয়টি আনঅফিসিয়ালি করা হচ্ছিল বলে অভিযোগ। কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এমনকী আরটি-পিসিআর টেস্টের জন্য বাড়ি থেকে নমুনা সংগ্রহের পরিমাণও কমানোর নির্দেশ দেওয়া হয়। এই খবর চাউর হতেই তীব্র চাপানৌতর শুরু হয় সমাজের বিভিন্ন মহলে।

এদিকে সরকারের তরফে চাপের মুখে পড়ে অনেক বেসরকারি ল্যাব করোনা পরীক্ষা বন্ধ রাখতে বাধ্য হয়। অনেকের ধারণা রাজ্যের আসল বিপর্যয়ের চিত্রটা ধামাচাপা দিতেই এই নজিরবিহীন সিদ্ধান্তের পথে হাঁটে যোগী প্রশাসন। কিন্তু তাতে নাজেহাল হয় আম-আদমি। আক্রান্ত হওয়ার পরেও প্রয়োজনীয় চিকিত্সার অভাবে মৃত্যুর কোলেও ঢোলে পড়েন অনেকে। এদিকে বর্তমান গ্রাফ বলছে গত কয়েকদিনে উত্তরপ্রদেশে অনেকটাই নেমেছে করোনা গ্রাফ। তবে এমতাবস্থায় সরকারের চোখ রাঙানির তোয়াক্কা না করে ফের করোনা পরীক্ষা শুরু করল বেশিরভাগ বেসরকারি ল্যাব। যার ফলে বর্তমানে খানিকটা হাঁফ ছেঁড়ে বাঁচছেন সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+