এই নিয়ম না মানলে মিলবে না রাজ্যে প্রবেশাধিকার, করোনা রুখতে এপ্রিলের শুরু থেকে লাগু নয়া বিধিনিষেধ

এই নিয়ম না মানলে মিলবে না রাজ্যে প্রবেশাধিকার, করোনা রুখতে এপ্রিলের শুরু থেকে লাঘু নয়া বিধিনিষেধ

ফের করোনায় কাবু গোটা দেশ। রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে এই মূহূর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজারেরও বেশি। এমতাবস্থায় করোনা ঠেকাতে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এমনকী বেশ কিছু ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে একাধিক রাজ্য।

১ তারিখ থেকে লাঘু হচ্ছে নয়া নিয়ম

১ তারিখ থেকে লাঘু হচ্ছে নয়া নিয়ম

অন্যদিকে আন্তঃরাজ্য ভ্রমণেও একাধিক রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। এপ্রিলের ১ তারিখ থেকে লাঘু হচ্ছে নয়া নিয়ম। অন্যদিকে করোনা পরীক্ষার উপরেও বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। ভিন রাজ্য থেকে রাজ্য প্রবেশ করলেই বাধ্যতামূলক ভাবে করোনা পরীক্ষা করাতে হচ্ছে গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলিতে। যা নিয়ে চিন্তা বাড়ছে আম-আদমির।

 কড়া পদক্ষেপ রাজস্থানের

কড়া পদক্ষেপ রাজস্থানের

তবে এই ক্ষেত্রে আবার অন্যদিকের থেকে একটু বেশিই কড়া পদক্ষেপ নিয়েছে রাজস্থান সরকার। ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা ও তার নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকলেই তবেই প্রবেশাধিকার মিলবে এই রাজ্যে। পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ ও গুজরাত থেকে রাজ্য প্রবেশে থাকছে কড়া বিধিনিষেধ। অন্যদিকে ভিন রাজ্য থেকে ফিরলেই এক সপ্তাহেই হোম আইসোলেশন বাধ্যতামূলক করেছে ওড়িশা সরকার।

 কড়া নির্দেশিকা জারি ওড়িশা প্রশাসনের

কড়া নির্দেশিকা জারি ওড়িশা প্রশাসনের

শনিবারই এই বিষয়ে ওড়িশা প্রশাসনের তরফে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। পাঁচটি সর্বাধিক ঝুঁকিপূর্ণ রাজ্য-মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ওড়িশায় প্লেন বা ট্রেনে ফিরলে আইসোলেশন কোনোভাবেই উপেক্ষা করা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়েছে ওড়িশা সরকার। অন্যদিকে কড়া নির্দেশিকা জারি করেছে ত্রিপুরা সরকারও। করোনা বিধ্বস্ত রাজ্যগুলি থেকে ফিরলেই আগরতলা বিমানবন্দরে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে সে রাজ্যের সরকার।

রিপোর্টের মেয়াদ যখন ৭২ ঘণ্টা

রিপোর্টের মেয়াদ যখন ৭২ ঘণ্টা

অন্যদিকে দিল্লি, গুজরাত, রাজস্থান, কেরল থেকে মহারাষ্ট্রে প্রবেশ করতে গেলেও নেগেটিভ করোনা রিপোর্ট থাকা বাধ্যতামূলক। প্লেন বা ট্রেন সকল যাত্রীদের জন্যই এই নিয়ম বাধ্যতামূলক। এমনকী রিপোর্টের মেয়াদ হতে হবে ৭২ ঘণ্টার মধ্যে। একই নিয়ম রয়েছে কর্নাটক, উত্তরাণ্ড, মণিপুরের মতো রাজ্যগুলিতেও।

একই রাস্তায় হাঁটছে আর কোন কোন রাজ্য ?

একই রাস্তায় হাঁটছে আর কোন কোন রাজ্য ?

অন্যদিকে ভিন রাজ্য থেকে রাজ্যে প্রবেশে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে অসম, ছত্তিসগড়ের মতো রাজ্যগুলিও। এমনকী করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এলে আক্রান্ত রোগীদের জন্য থাকছে বিশেষ বিশেষ ব্যবস্থা। অন্যদিকে ছত্তিশগড়ের রায়পুর ও জগদলপুর বিমানবন্দরে থাকছে করোনা পরীক্ষার কড়াকড়ি। কার্যত একই রাস্তায় হাঁটছে জম্মু-কাশ্মীর, আন্দামান-নিকোবর, বিহার, বাংলা, তামিলনাড়ুর মতো রাজ্যগুলিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+