হজমের সমস্যা? অপনার শরীরে থাকতে পারে করোনা ভাইরাস, জানুন বিস্তারিত
জ্বর, কাশি, নিঃশ্বাস নিতে অসুবিধা, কোনওটাই নেই? তবুও আপনার শরীরে থাকতে পারে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের বিষয়ে প্রচলিত ধারণা হল এটি একটি সার্স ভাইরাস। অর্থাৎ এই ভআইরাসের কারণে মানুষ নিঃশ্বাস নিতে পারে না, যার জেরে তাঁর মৃত্যু হতে পারে। তবে সেই ধারণা ভেঙে গিয়েছে সামপ্রতিক এক গবেষণায়।

করোনার জেরে হজমের সমস্যা
একটি গবেষণায় দেখা যায় যে ১০ জন রোগীকে করোনা ভাইরাসের সংস্পর্শে আনা হলে তাদের হজমের সমস্যা দেখা দেয়। তিন মাস যাবত চলা এই গবেষণায় আরও দেখা যায় সেই রোগীদের শরীরে করোনা থাকলেও তাঁদের মধ্যে জ্বর, কাশি বা সেরকম কোনও উপসর্গ দেখা দেয়নি।

৬৫০০ জন রোগীর উপর সমীক্ষা
এরপর আরও ৬৫০০ জন রোগীর উপর এক সমীক্ষা চালিয়ে দেখা যায় তাদের মধ্যে ১৫ শতাংশের হজমের সমস্যা দেখা দিয়েছে। আরও ১৯ শতাংশের শরীরে লিভারে ফুলে গিয়েছে। তবে এদের মধ্যে ১০ শতাংশের শরীরে জ্বর, কাশি বা সেরকম কোনও উপসর্গ দেখা দেয়নি।

করোনার সংক্রমণ ছড়াতে পারে কথা বার্তার জেরেও
খিদে পাচ্ছে না, ডাইরিয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, এই সবই এখন করোনা ভাইরাসের অন্যতম উপসর্গ হিসাবে দেখা হচ্ছে। এদিকে আরও একটি গবেষণায় জানা গিয়েছে, করোনার সংক্রমণ ছড়াতে পারে কেবলমাত্র কথা বার্তার জেরেও।

কী ভাবে ছড়ায় করোনা?
বিজ্ঞানীরা বলছেন, করোনা আক্রান্ত রোগীর কথাবার্তার থেকেও ছড়াতে পারে করোনা। বলা হচ্ছে, কেউ যদি চেঁচিয়ে কথা বলেন, সেই সময় প্রতি মিনিটে ১০০০ টি ড্রপলেট বের হয়য আর সেই ব্য়ক্তি যদি করোনা আক্রান্ত হন, তাহলে তার থেকেই ছড়াতে পারে করোনা।
সব্জির বাজার, মুদি দোকান থেকে ছড়াচ্ছে করোনা! বন্ধ করার কথা ভাবছে সরকার?












Click it and Unblock the Notifications