করোনা মোকাবিলায় পথ দেখাল ওড়িশা! কোভিড ১৯ রুখতে নজির গড়া সিদ্ধান্ত সরকারের
করোনা মোকাবিলায় পথ দেখাল ওড়িশা! কোভিড ১৯ রুখতে নজির গড়া সিদ্ধান্ত সরকারের
কোভিড ১৯ কে কীভাবে মোকাবিলা করা যায় তার চিন্তায় গোটা দেশ। প্রশাসনিক তরফে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করা হচ্ছে এই বিশ্বমহামারীকে রুখতে। এমন পরিস্থিতিতে দেশের মধ্যে নজির গড়ে তাক লাগানো সিদ্ধান্ত নিয়েছে ওড়িশা সরকার।

দেশের মধ্যে প্রথম ওড়িশায় এমন করে দেখাল
দেশের মধ্যে ওড়িশাই প্রথম এমন রাজ্য যারা সবচেয়ে বড় কোভিড ১৯ হাসপাতাল গড়তে চলেছে। এবিষয়ে যাবতীয় তথ্য় এদিন ওড়িশার নবীন পট্টনায়ক সরকার জানিয়ে দিয়েছে। দেশের এই সর্ববৃহৎ হাসপাতালে একাধিক বড়সড় পরিষেবা থাকছে।

পরিষেবা সংক্রান্ত তথ্য
ওড়িশার তরফে জানানো হয়েছে যে দেশের সর্ববৃহৎ এই হাসপাতালে ১০০০ টি বেড থাকছে। যাতে সবচেয়ে বেশি সংখ্যক রোগীদের ভর্তি করে দ্রুত পরিষেবা দেওয়া যায়, তার চেষ্টায় সরকার। জানানো হয়েছে এমন ২ টি হাসপাতাল গড়ে তোলা হবে।

কবে থেকে পরিষেবা শুরু হবে?
ওড়িশা সরকার জানিয়ে দিয়েছে, আগামী ১৪ দিনের মাথায় এই হাসপাতালে তৈরি হয়ে যাবে। গোটা উদ্যোগে ওড়িশা সরকারের সঙ্গে হাত মিলিয়েছে সেরাজ্যের মেডিক্যাল কলেজগুলি। সঙ্গে রয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরাও। সবমিলিয়ে দেশের মধ্যে করোনা মোকাবিলায় নয়া রাস্তা দেখাচ্ছে ওড়িশা।












Click it and Unblock the Notifications