করোনা সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ, মৃত্যু প্রৌঢ়ের

করোনা সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ, মৃত্যু প্রৌঢ়ের

করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছিল হরিয়ানার পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে। সেখান থেকে হাসপাতালের ৬ তলা থেকে বিছানার ছাদর বেয়ে নামতে গিয়ে বিপত্তি। পড়ে গিয়ে মৃত্যু হল সেই ব্যক্তির ঘটনাটি ঘটেছে হরিয়ানার করনালের কল্পনা চাওলা মেডিকেল করেজে।

করোনা সংক্রমণের আশঙ্কায় হাসপাতালের ৬ তলা থেকে ঝাঁপ, মৃত্যু প্রৌঢ়ের

পাণিপথের বাসিন্দা ওই ব্যক্তি গত ১ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সর্দি-কাশি-জ্বর নিয়ে। করোনা আক্রান্ত সন্দেহে তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। তবে করোনা সংক্রমণের তেমন কোন লক্ষন তাঁর শরীরে ছিল না। তবু নিরাপদ রাখার জন্য হাসপাতালের চিকিৎসকরা তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখেছিলেন। রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।

তারপরেই করোনা সংক্রামিত হয়েছে মনে করে আইসোলেশন ওয়ার্ডের ৬ তলা থেকে বিছানার চাদর বেেয় পালাতে যান। কিন্তু সেখান থেকে পড়েই মৃত্যু হয় তাঁর। শুধু হরিয়ানা নয় দিল্লির এইমসেও এই ধরনের ঘটনা ঘটেছে। সেখানেও করোনা আক্রান্ত সন্দেহে রোগী হাসপাতাল থেকে পালাতে গিয়ে পা ভেঙেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+