২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, আক্রান্ত ৬৭,১৫১, দৈনিক মৃত্যু ১০০০ ছাড়াল
২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ দেশে, আক্রান্ত ৬৭,১৫১, দৈনিক মৃত্যু ১০০০ ছাড়াল
গত ২৪ ঘণ্টায় দেশে ফের েরকর্ড সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ৬৭, ১৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষের গোন্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ১০৫৯ জন। মোট মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই। করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,০৭,২৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪,৬৭,৭৫৯ জন।

রেকর্ড দৈনিক সংক্রমণ
ফের বাড়ল দেশের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৭,১৫১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩২ লক্ষ অতিক্রম করেছে। দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত ৩২,৩৪,৪৭৫ জন। দেশে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৭,২৬৭ জন।

মৃত্যু ৬০ হাজার ছুঁই ছুঁই
করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েথে ১,০৫৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯.৪৪৯ জন। একাধিক রাজ্যে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে। পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়েছে। তাতে উদ্বেগ বেড়েছে রাজ্য সরকারের।

বাড়ছে সুস্থতার সংখ্যা
করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৪, ৬৭,৭৫৯ জন। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। দেশে করোনা ভাইরাসের টীকার দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা শুরু করে দিয়েছে অক্সফোর্ড। এছাড়াও একাধিক করোনা টীকার পরীক্ষা চলছে দেশে। রাশিয়াও ভারতে করোনা টীকার উৎপাদন করবে বলে জানিয়েছে।

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ
রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়তে শুরু করেছে। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেরলেও করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে।












Click it and Unblock the Notifications