৯০ লক্ষ ছুঁই ছুঁই করোনা ভাইরাসের সংক্রমণ, ২৪ ঘণ্টায় কিছুটা কম সংক্রমণ, কমল দৈনিক মৃত্যুও

৯০ লক্ষ ছুঁই ছুঁই করোনা ভাইরাসের সংক্রমণ, ২৪ ঘণ্টায় কিছুটা কম সংক্রমণ, কমল দৈনিক মৃত্যুও

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ প্রায় ৯০ লক্ষ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কিছুটা হলেও কমেছে। আক্রান্ত হয়েছেন ৪৮,৬৪৯ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৬৩ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২১,০৯০। শীতে সংক্রমণ আরও বাড়বে বলে জানিয়েছে গবেষকরা।

কমল দৈনিক সংক্রমণ

কমল দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। গত২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৮,৬৪৯ জন। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮০,৮৮,৮৫১ জন। গত কয়েকদিনে দেশে আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হচ্ছে। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে।

কমল মৃত্যু

কমল মৃত্যু

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমছে দেশে। করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫৬৩ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২১,০৯০ জন। যদিও মৃত্যুর সংখ্যায় এখনও ভাবাচ্ছে কয়েকটি রাজ্য। তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। করোনা সংক্রমণে মৃত্যুর নিরীক্ষে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। মহারাষ্ট্রের পরেই রয়েছে বাংলা।

কমছে অ্যাক্টিভ রোগী

কমছে অ্যাক্টিভ রোগী

গত কয়েকদিনে যে পরিসংখ্যাবন প্রকাশ্যে আসছে তাতে উল্লেখযোগ্য হারে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে ভারতে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ৬ লক্ষেরও কম। যা যথেষ্ট কম।এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা। যদিও এখনও নিশ্চিন্ত হওয়ার কোনও কারণ নেই কারণ শীতকালে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করবে দেশে। এমনই আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা।

২০২১-এর আগেই ভ্যাকসিন

২০২১-এর আগেই ভ্যাকসিন

করোনা ভ্যাকসিন নিয়ে গবেষণা চলছেই। একাধিক ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে দেশে। কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়েছে। ২০২১ সালের আগেই করোনা ভ্যাকসিন নিয়ে আশার কথা শুনিয়েছে সিরাম ইনস্টিটিউট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+