করোনা সংক্রমণে ফের রেকর্ড ভারতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩৫ হাজার
করোনা সংক্রমণে ফের রেকর্ড ভারতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৩৫ হাজার
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সংক্রামিত হয়েছেন ৩৪,৮৮৪ জন। যার েজরে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১০ লাখ ছুঁই ছুঁই অবস্থা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৭১ জনের। ১৭ জুলাই পর্যন্ত গোটা দেশে প্রায় দেড় কোটি করোনা পরীক্ষা করা হয়েছে।

রেকর্ড সংক্রমণ
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে রেকর্ড সংক্রমণ হয়েছে ভারতে। আক্রান্ত হয়েছেন প্রায় ৩৪,৮৮৪ জন। যার জেরে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লক্ষ ৩৪ হাজার ৭৪২। তার মধ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৭১ জন।

করোনা বাড়ছে দেশে
করোনা সংক্রমণের সংখ্যা একাধিক রাজ্যে বাড়ছে। মহারাষ্ট্র তো ছিলই এখন উদ্বেগ জনক জায়গায় চলে গিয়েছে বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশও। এমনকী পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ। অগস্টে করোন সংক্রমণ আরও বাড়বে বলে জানিয়েছেন গবেষকরা।

লকডাউনের পথে
করোনা সংক্রমণের হার কমাতে একাধি রাজ্য লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে। বিহারে ৩১ জুলাই পর্যন্ত নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলছে গোয়া, বেঙ্গালুরু, পুণে, পশ্চিমবঙ্গেও। একাধিক রাজ্যে কন্টেইনমেন্ট জোন চিহ্নিত করে চলছে লকডাউন।

টীকা নিয়ে অনিশ্চয়তা
করোনা টীকা কবে হাতে পাওয়া যাবে এই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশে। যদিও আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে ১৫ অগাস্টের মধ্যেই করোনা টীকা হাতে পাবে ভারত।












Click it and Unblock the Notifications