২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত ১৩,৫৮৬, মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছুঁই ছুঁই

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত ১৩,৫৮৬, মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছুঁই ছুঁই

প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ১৩,৫৮৬ জন। এখনও পর্যন্ত রেকর্ড সংক্রমণ। যার জেরে দেশে করোনা সংক্রামিতের সংখ্যা ৩.৮ লাখ অতিক্রম করল।

 রেকর্ড সংক্রমণ দেশে

রেকর্ড সংক্রমণ দেশে

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড করোনা সংক্রমণ হয়েছে। করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন মোট ১৩,৫৮৬ জন। যার জেরে করোনা সংক্রািমতের সংখ্যা গোটা দেশে ৩.৮ লাখ অতিক্রম করেছে। প্রায় ৪ লাখ ছুঁই ছুঁই অবস্থা। করোনা সংক্রমণ এখনও পর্যন্ত গোটা দেশে মারা গিয়েছেন ১২,৫৭৩ জন।

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ

দিল্লিতে বাড়ছে করোনা সংক্রমণ

মহারাষ্ট্রের পর এখন করোনা সংক্রমণে উদ্বেগ বাড়ছে রাজধানী দিল্লিকে নিয়ে। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২৮৭৭ জন। যার জেরে শুধু মাত্র দিল্লিতে করোনা সংক্রামিতের সংখ্যা ৪৯,৯৭৯-এ পৌঁছেছে। প্রায় ৫০ হাজার ছুঁই ছুঁই অবস্থা। শুধুমাত্র দিল্লি শহরেই করোনা সংক্রামিত ২৬ হাজােররও বেশি। নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদে মোট সংক্রামিত ৭,৬৩০ জন।

গণপরীক্ষা হবে দিল্লিতে

গণপরীক্ষা হবে দিল্লিতে

করোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লিতে গণ পরীক্ষা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই নিয়ে গতকাল দফায় দফায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দিল্লির ঐতিহাসিক তাজ মহল হোটেলকে করোনা চিকিৎসার কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে সাজিয়ে তোলা হয়েছে। এখনও পর্যন্ত ২০,০০০ বাসিন্দা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েেছ।

 ১২ দিনের লকডাউন ঘোষণা চেন্নাইয়ে

১২ দিনের লকডাউন ঘোষণা চেন্নাইয়ে

করোনা পরিস্থিতি মোকাবিলায় ১২ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে চেন্নাই শহরে। ৩০ জুন পর্যন্ত গোটা শহরে লকডাউন বহাল থাকবে বলে জানানো হয়েছে। করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। গত ২ দিনে শুধু মাত্র চেন্নাই শহরেই করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ২০০০-রও বেশি মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+