দেশে বাড়ছে করোনা সংক্রমণ, করোনা ভাইরাসে মৃত্যু কাশ্মীর, গুজরাট এবং মহারাষ্ট্রে

করোনা ভাইরাসে শ্রীনগর এবং মহারাষ্ট্রে আরও ২ জনেক মৃত্যু হল। শ্রীনগরে মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধের।

করোনা ভাইরাসে শ্রীনগর এবং মহারাষ্ট্রে আরও ২ জনেক মৃত্যু হল। শ্রীনগরে মৃত্যু হয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধের। অন্যদিকে মহারাষ্ট্রের ভাসিতে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুজরাতে মৃত্যু হয়েছে ৩ জনের। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। গতকাল মৃতের সংখ্যা ছিল ১২।

করোনা ভাইরাসে আরও মৃত্যু দেশে

করোনা ভাইরাসে আরও মৃত্যু দেশে

করোনা ভাইরাসে এবার কাশ্মীরে মারা গেলেন ৬৫ বছরের এক বৃদ্ধ। কয়েকদিন আগেই উত্তর প্রদেশ, দিল্লিতে গিয়েছিলেন। সেখানে তাবলিঘি জামাত নামে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তাতে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া থেকে বাসিন্দারা এসেছিলেন। তারপরেই অসুস্থ হয়ে শ্রীনগরের হাসপাতালে ভর্তি হন সেখানেই মারা যান তিনি। চিকিৎসকরা জানিয়েছেন ফুসফুসে সংক্রমণ হয়েছিল তাঁর তারপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বৃদ্ধা। অন্যদিকে গতকালের পর আজ আবার মহারাষ্ট্রের ভাসিতে মারা গিয়েছেন এক বৃদ্ধা।

গুজরাতে মৃত্যু

গুজরাতে মৃত্যু

গুজরাতে করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ৮৫ বছরের এক সৌদি ফেরত বৃদ্ধার মৃত্যু হয়েছে। আর ভবনগরে এক ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৭। রাজ্যে সংক্রামিত ৪৩ জন।

গোয়াতে করোনা সংক্রমণ

গোয়াতে করোনা সংক্রমণ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বাড়ছে দেশে। গোয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ জন। সকলেই পানাজির হাসপাতালে ভর্তি রয়েছেন। তিন জনের বয়স ২৫, ২৯, এবং ৫৫। প্রত্যেকেই বিদেশ থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। স্পেন, অস্ট্রেলিয়া এবং আমেরিকা থেকে গোয়ায় ফিরেছিলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+