করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দেহ ও অন্ত্যেষ্টি প্রক্রিয়া ঘিরে গুরুত্বপূর্ণ সরকারি ঘোষণা

দিল্লির করোনা আক্রান্তর মৃত্যুর পর তাঁর অন্ত্যেষ্টি প্রক্রিয়া নিয়ে একাধিক সংশয় দেখা গিয়েছিল। দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তে মৃতের সংখ্যা ৩। এমন পরিস্থিতিতে করোনা আক্রান্তের মৃত্যুর পর মৃতদেহ ঘিরে বড়সড় ঘোষণা উঠে এলো সরকারের তরফে।

স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা

স্বাস্থ্যমন্ত্রকের ঘোষণা

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে সমস্ত পরিবারে কোভিড ১৯ এ আক্রান্ত মানুষ রয়েছেন তাঁরা যেন উপযুক্ত ব্যবস্থা নেন। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের দাবি, আক্রান্তের পরিবারের যেন কেউই বাইরের কারোর সংস্পর্শে না আসেন। পরিবারে কোভিড ১৯ এ মৃত্যু হলে বাইরের কাউকে ছোঁয়া বা জড়িয়ে ধরা নিষেধ।

 করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে নিয়ম

করোনা আক্রান্তের মৃত্যু ঘিরে নিয়ম

করোনা আক্রান্তের মৃতদেহ যেন কোনও মতেই প্রিজার্ভ করে রাখা না হয়ে থাকে। মৃতদেহের ময়না তদন্তও করা যাবে না বলে সরকারি নির্দেশ রয়েছে। সংক্রমণ যাতে না ছড়ায় সেই সংক্রান্ত সরকারি নিয়ম ও বিধি মানতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।

অন্ত্যেষ্টি ঘিরে বার্তা

অন্ত্যেষ্টি ঘিরে বার্তা

করোনা আক্রান্তের মৃত্যুর পর অন্ত্যেষ্টিতে যেন বেশি মানুষের জমায়েত না হয় , সেদিকে নজর রাখতে বলা হয়েছে সরকারের তরফে। যদিও মৃত্যুর পর একজনের দেহে করোনা ভাইরাস কতক্ষণ পর্যন্ত থাকে, তা অজানা। যদিও মৃত্যুর পর করোনা আক্রান্তের উপর জল ছেটানোর অনুমতি দিয়েছে সরকার। উল্লেখ্য, বহু ধর্মীয় রীতিতে মৃতদেহের উপর জল ছেটানোর অনুমতি দিয়েছে সরকার।

মৃতদেহ কীভাবে দেখতে হবে?

মৃতদেহ কীভাবে দেখতে হবে?

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে মৃতদেহ যেন 'বডি ব্যাগ' এর মধ্যে থেকে দেখা হয়। কোনও মতেই ব্যাগের বাইরে যেন মৃতদেহ আনা না হয়। মৃতদেহ নির্দিষ্টি ব্যাগের বাইরে আনলেও তা থেকে ছড়াতে পারে করোনা ভাইরাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+