করোনা ভাইরাস মানসিক ও স্নায়ুগত বিকৃতি তৈরি করতে পারে! বলছে সাম্প্রতিক গবেষণা
করোনা ভাইরাস মানসিক ও স্নায়ুগত বিকৃতি তৈরি করতে পারে! বলছে সাম্প্রতিক গবেষণা
এমন বহু করোনা ভাইরাসের কেস গোটা বিশ্বে দেখা গিয়েছে, যেখানে মানসিক বিকৃতি, বা স্নায়ুগত সমস্যার শিকার হচ্ছেন মানুষ। আর এই নিয়েই ল্যানসেটর নয়া গবেষণার তত্ত্ব সামনে এসেছে।

কী বলছে গবেষণা?
করোনা যাঁদের মধ্যে মূলত সুপ্ত ভাবে থেকে যাচ্ছে, তাঁদের মধ্যে মস্তিস্কের জটিলতার সমস্যা হতে পারে। একটি গবেষণা এমন তত্ত্ব দিয়েছে। এদিকে, ল্যানসেট নিউরোলজি জানিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনার জেরে মস্তিষ্কে বিকৃতির সমস্যা দেখা দিতে শুরু করেছে।

কাদের মধ্যে কোভিড সমস্যা বেশি?
বলা হচ্ছে, যাঁদের মধ্যে হাঁচি , কাশির সমস্যা বেশি, তাঁদের করোনা তাড়াতাড়ি গ্রাস করতে পারে। এছাড়াও শ্বাসকষ্ট জনিত সমস্যা যাঁদের রয়েছে তাঁদের করোনা ঘিরে সংক্রমণের সমস্যা দেখা দিতে পারে।

কী ধরনের স্নায়ুগত সমস্যা?
হৃদযন্ত্রের সমস্যা যে করোনার জেরে দানা বাঁধতে পারে , তা আগেই গবেষণায় উঠে আসে। আর এবার জানা যাচ্ছে, করোনার জেরে, মেরুদণ্ডের স্ফীতি হয়ে যেত পারে। মস্তিষ্কের আকার বাড়তে পারে। এছাড়াও স্নায়ুগত একাধিক সমস্যা হতে পারে, যা মানুষকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। ফলে কোনও রকম উপসর্গ দেখলেই তা টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন বলে দাবি বিশেষজ্ঞদের।

উদ্বেগ বাড়ছে
উদ্বেগ গবেষণা বলছে, চিন, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্রে এমন বহু রোগীর খোঁজ মিলেছে যাঁরা জানিয়েছেন যে করোনার জেরে তাঁদের মেরুদণ্ডের স্ফীতি চিকিৎসক লক্ষ্য করেছেন। এছাড়াও ১০০০ জন রোগীর মধ্যে এযাবৎকালে করোনা জেরে মানসিক ও স্নায়ুগত বিকৃতি দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications