একমাসে দেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ব্যাপক পতন, সুখবর শুনিয়েও সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

একমাসে দেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ব্যাপক পতন, সুখবর শুনিয়েও সতর্ক করল স্বাস্থ্যমন্ত্রক

গত এক মাসে দেশে করোনা ভাইরাসের অ্যাক্টিভ রোগীর সংখ্যা অনেকটাই কমেছে। খুশির খবর শুনিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তারপরেই খুশি হয়ার উপায় নেই কারণ এখনও সতর্ক থাকতে হবে এখনও নিজেদের আনন্দ করার সময় আসেনি। গত এক মাসে দিল্লি, উত্তর প্রদেশ সহ ৫ রাজ্যে করোনা সংক্রমণ ৫০ শতাংশ কমেছে। কিন্তু থার্ড ওয়েভ কড়া নাড়ছে দরজায়। একটু রাশ আলগা করলেই আবার ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে দেশে।

একমাসে দেশে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যায় ব্যাপক পতন

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে গত একমাসে দেশে করোনা সংক্রমণের অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩.৩১ শতাংশ হয়েছে। যা অনেকটাই কম। ৫ রাজ্যে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। কিন্তু এখনও সংক্রমণ বাড়ছে সাত রাজ্যে। তামিলনাড়ু, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম এবং মিজোরামে করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। যদিও দেশের সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৬.৭ শতাংশ। ৯টি রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫০,০০০ থেকে ১ লক্ষের মধ্যে ঘোরাফেরা করছে। আর ১৯ রাজ্যে করোনা রোগীর সংখ্যা ৫০,০০০-র নীচে নেমে গিয়েছে।

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে গ্রামীণএলাকা গুলিতে। আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেলা শাসকদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন। করোনা ভ্যাক্সিনের একটিডোজও যাতে নষ্ট না হয় সেদিকে নজর রাখতে বলেছেন জেলা শাসকদের। আর শিশু এবং কিশোরদের মধ্যে করোনা সংক্রমণের কতটা ছড়াচ্ছে তার তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন তিনি। একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+