করোনা ভাইরাস আতঙ্ক, রাজ্যের বাংলাদেশ সীমান্তেও বসল পরীক্ষা শিবির
বাংলাদেশ হয়েও রাজ্যে থাবা বসাতে পারে করোনা ভাইরাস। আগে থাকতেই সতর্ক হল রাজ্য সরকার।
বাংলাদেশ হয়েও রাজ্যে থাবা বসাতে পারে করোনা ভাইরাস। আগে থাকতেই সতর্ক হল রাজ্য সরকার। রাজ্যের বাংসাদেশ সীমান্তে বসানো হল করোনাভাইরাস পরীক্ষার স্বাস্থ্য পেট্রাপোল, বেনাপোল যে সীমান্ত দিয়েই আসুন না কেন বাংলাদেশ থেকে এদেশে সকলকে যেতে হবে করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে।

বাংলাদেশ সীমান্তে করোনা ভাইরাস পরীক্ষা শিবির
বাংলাদেশ দিয়ে যাঁরা রাজ্যে প্রবেশ করছেন তাঁরাও বয়ে নিয়ে আসতে পারেন করোনা ভাইরাস। কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার। তাই বিমান বন্দরের ধাঁচেই রাজ্যের বাংলাদেশ সীমান্ত গুলিেত করোনা ভাইরাসের পরীক্ষা শিবির বসানো হয়েছে। এবার থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে যাঁরা রাজ্যে প্রবেশ করবেন তাঁদের এই করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

নেপাল সীমান্তেও বসছে পরীক্ষা শিবির
শুধু বাংলাদেশ সীমান্ত নয় নেপাল সীমান্তেও শুরু হয়েছে করোনা ভাইরাস নজরদারি। মিরিখ, পশুপতি মার্কেট এবং পানিট্যাঙ্কিতে করোনা ভাইরাস পরীক্ষা শিবির খোলা হয়েছে। যাঁরা নেপাল সীমান্ত দিয়ে ভারতে ভারতে বা রাজ্যে প্রবেশ করবেন তাঁদের এই স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা।

আতঙ্কে চায়না টাউনের বাসিন্দারা
কলকাতায় চিনাদের বসবাস চায়না টাউনে। এদেশের পাকাপাকি বাসিন্দা হলেও এখনও তাঁদের অনেক আত্মীয়ই চিনে রয়েছে। তাঁদের নিয়ে উদ্বেগে রয়েছেন চায়না টাউনের বাসিন্দারা। সেখানেও স্বাস্থ্য শিবির খোলা হয়েেছ। খুব সম্প্রতী সেখানে কারোর বাড়িতে আত্মীয়ের আনাগোনা থাকলে তাঁদের পরিবারকে স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।












Click it and Unblock the Notifications