Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় তীব্র প্রতিক্রিয়া প্রাক্তন রেলমন্ত্রী লালু যাদবেরও, কী বললেন তিনি
ইউপিএ জমানায় দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। শুক্রবার ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনা নিয়ে তিনিও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি এদিন অভিযোগ করেছেন, অবহেলা আর অসতর্কতার কারণে তিনটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং এতজনের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে।
এদিন কারও নাম করে না প্রাক্তন রেলমন্ত্রী তথা আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব বলেছেন, এরা রেলকে ধ্বংস করে দিয়েছে। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনিও করমণ্ডল এক্সপ্রেসে ভ্রমণ করেছেন। এটি একটি গুরুত্বপূর্ণ ট্রেন।

২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে প্রথম ইউপিএ সরকারে রেলমন্ত্রী থাকা লালু প্রসাদ যাদব বলেছেন, বর্তমান সরকার চূড়ান্ত অবহেলা করেছে। যেভাাবে তাদের সতর্কতা দেখানো উচিত ছিল, তা না দেখানোয় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি।
ওড়িশায় ট্রেন দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেছেন লালুপ্রসাদ যাদব। পাাশাপাশি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি করেছেন তিনি। তারপরেই তিনি বলেছেনস বড় ধরনের অবহেলা ছিল, তারা রেলকে ধ্বংস করেছে।

এদিনে প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে ভুল সিগন্যালের কারণে করমমণ্ডল এক্সপ্রেস ভুল লাইনে ঢুকে গিয়েছিল। যেখানে একটি মালগাড়ি আগে থেকেই অপেক্ষা করছিল। তিনটি গাড়ির একইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা তিনশো ছুঁইছুঁই। আহতের সংখ্যা প্রায় এক হাজার।
প্রথমে বেলাইনে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে ও পাশের লাইনে কয়েকটি বগি ছিটকে যায়। অন্যদিকে সেই সময়ই বিপরীত দিক থেকে আসছিল বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস। তার সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের বগির ধাক্কা গেলে আশে পাশে ছিটকে যায় কামরা।
সেই সময় করমণ্ডল ও বেঙ্গালুরু হাওড়া এক্সপ্রেসের গতি ছিল যথাক্রমে ১২৮ ও ১১৬ কিমি প্রতি ঘন্টায়। দুটি ট্রেনের যাত্রী সংখ্যা সেই সময় ছিল অন্তত দুই হাজারের মতো।












Click it and Unblock the Notifications