সনিয়ার প্রতি ওয়ার্কিং কমিটির আস্থার পরে বেসুরো সিবাল! 'কোকিলের দেশে' বাস, কংগ্রেসের সিদ্ধান্তকে কটাক্ষ
কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee) সনিয়া গান্ধীর (Sonia Gandhi) প্রতি আস্থা জানানোর পরেও বেসুরো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র কংগ্রেস (Congress) নেতা কপিল সিবাল (Kapil Sibal)। সংবাদ মাধ্যমে
কংগ্রেস ওয়ার্কিং কমিটি (Congress Working Committee) সনিয়া গান্ধীর (Sonia Gandhi) প্রতি আস্থা জানানোর পরেও বেসুরো প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সিনিয়র কংগ্রেস (Congress) নেতা কপিল সিবাল (Kapil Sibal)। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গান্ধীদের (Gandhis) সরে যাওয়ার সময় এসেছে। এবার নেতৃত্বদানে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত।

'কোকিলের দেশে' বাস
একের পর এক রাজ্যে হার নিয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে ব্রেন স্টর্মিং সেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তকে কটাক্ষ করেছেন কপিল সিবাল। তিনি বলেছেন, আটবছর পরেও দলের পতনের কারণ সম্পর্কে না জানলে নেতৃত্ব কোকিলের দেশে বাস করছে বলেও কটাক্ষ করেন তিনি।

দলের পরিবর্তনের জন্য চিঠি ২০২০ সালে
২০২০ সালে কংগ্রেসের ২৩ জন সিনিয়র নেতা কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধীকে চিঠি গিয়ে নেতৃত্বে পরিবর্তন চেয়েছিলেন। সিবালই তাঁদের মধ্যে প্রথম যিনি বললেন, গান্ধীদের উচিত নতুন নেতৃত্বের জন্য রাস্তা করে দেওয়া। তিনি বলেছিলেন. গান্ধীদের নিজের থেকেই এই রাস্তা তৈরি করে দেওয়া উচিত, কেননা তাঁদের দ্বারাই মনোনীত হওয়া নেতারা কখনই বলবে না, তাদের সরে যাওয়া উচিত কিংবা ক্ষমতা ধরে রাখা উচিত নয়।

ওয়ার্কিং কমিটিই কংগ্রেসের সব নয়
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কপিল সিবাল বলেছেন, পাঁচ রাজ্যে দলের হারে তিনি অবাক হননি। অবাক হননি যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটি সনিয়া গান্ধীর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছিল। তিনি দাবি করেছএন, সিডব্লুসির বাইরে থাকা বড় সংখ্যক নেতানেত্রীদের ভিন্ন মত রয়েছে। একমাত্র কংগ্রেস ওয়ার্কিং কমিটি ভারতে কংগ্রেসের প্রতিনিধিত্ব করে, তা তিনি মানেন না বলেও জানিয়েছেন। তিনি বলেছেন, প্রচুর কংগ্রেস কর্মী রয়েছেন, তাঁরা যেমন কেরল থেকে, রয়েছেন, অসম থেকে রয়েছেন, জম্মু-কাশ্মীর, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাত থেকে রয়েছেন, যাঁরা এই মতের সমর্থক বলে দাবি করেছেন তিনি।
কপিল সিবাল বলেছেন, তিনি অন্যদের পক্ষে বলছেন না। বিষয়টি পুরোপুরি তাঁর ব্যক্তিগত মত। তিনি সবার কংগ্রেস চান। কিন্তু কেউ কেউ ঘরের কংগ্রেসকে চান। তিনি ঘরের কংগ্রেসকে সমর্থন করেন না বলে জানান। তিনি সবার কংগ্রেসের জন্য লড়াই চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। সবার কংগ্রেসের অর্থ বোঝাতে গিয়ে কপিল সিবাল বলেছেন, যাঁরা বিজেপিকে চায় না, তাঁদেরকেই তিনি বোঝাতে চেয়েছেন।

রাহুল গান্ধীকে সভাপতি করার বিরোধিতা
ওয়ার্কিং কমিটির একটা অংশ রাহুল গান্ধীকে কংগ্রেস সভাপতি পদে ফেরানোর কথা বলেছে। যা নিয়ে কপিল সিবাল বলেছেন, যাঁরা এই পক্ষের সমর্থক তাঁরা মনে করছেন কংগ্রেস নির্দিষ্ট কাউকে ছাড়া এগোতে পারবে না। এই ধরনের নেতারা মনে করেন, সবার কংগ্রেস ঘরের কংগ্রেস ছাড়া বাঁচতে পারবে না। রাহুল গান্ধী প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস সভাপতি না হলেও তিনি সব সিদ্ধান্তই নিয়ে থাকেন। যেমন চরণজিৎ সিং চান্নিকে তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন।
-
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে!












Click it and Unblock the Notifications