দিল্লি নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য সাংগঠনিক ব্যর্থতাকেই দায়ী করলেন সাংসদ প্রতাপ বাজওয়া

দিল্লি নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির জন্য সাংগঠনিক ব্যর্থতাকেই দায়ী করলেন সাংসদ প্রতাপ বাজওয়া

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফলে উপর থেকে এক প্রকার চোখ রাখলে দেখা যায় আপ ঝড়ে একপ্রকার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে অন্যান্য দল গুলি। বিজেপির সাথে করুন অবস্থা কংগ্রেসেরও।

গোষ্ঠী কোন্দলকেই কাঠগড়ায় তুললেন প্রতাপ বাজওয়াকে

গোষ্ঠী কোন্দলকেই কাঠগড়ায় তুললেন প্রতাপ বাজওয়াকে

কংগ্রেসের এই বিপর্যয়ের জন্য এবার দলের গোষ্ঠী কোন্দলকেই কাঠগড়ায় তুলতে দেখা গেল কংগ্রেস নেতা তথা সাংসদ প্রতাপ বাজওয়াকে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দলের খারাপ কাজের বিষয়েও প্রশ্ন করতে দেখা যায় তাকে। এর জন্য প্রধানত তাকে দিল্লির কংগ্রেস ইউনিটের দিকেই আঙুল তুলতে দেখা যায়।

কংগ্রেস হাইকমান্ডের দিকেও অভিযোগের তীর

কংগ্রেস হাইকমান্ডের দিকেও অভিযোগের তীর

বাজওয়া বলেন, কংগ্রেস হাই কমান্ড দিল্লির পরিস্থিতি সম্পর্কে ভালভাবেই জানা বোঝার পরেই আপকে মাটি ছেড়েছে। পাশাপাশি রাজ্যসভার এই সাংসদ আরও বলেন, বর্তমানে কংগ্রেসের উচিত দিল্লিতে বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে শীঘ্রই কঠোর পদক্ষেপ নেওয়া।

হার থেকে পাঞ্জাব কংগ্রেসকে শিক্ষা নেওয়ার পরামর্শ

হার থেকে পাঞ্জাব কংগ্রেসকে শিক্ষা নেওয়ার পরামর্শ

পাশাপাশি এই ক্ষেত্রে দলকে আরও সতর্ক হওয়ারও পরামর্শ দিতে দেখা যায় তাকে। তার মতে দিল্লির এই হার থেকে শিক্ষা নিয়ে পাঞ্জাব কংগ্রেসেরও আরও ঘুরে দাঁড়ানোর প্রয়োজন রয়েছে। এদিকে নির্বাচন কমিশন থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী দিল্লির কোনও আসনেই এখনও খাতাই খুলতে পারেনি একসময়ে দিল্লির শাসক তথা সোনিয়া গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+