লাদাখে ভারত ভূখণ্ডে চিন প্রবেশ করেছিল, প্রকাশ্যে স্বীকার করুন মোদী ফের আক্রমণ কংগ্রেস নেতার
লাদাখে ভারত ভূখণ্ডে চিন প্রবেশ করেছিল, প্রকাশ্যে স্বীকার করুন মোদী ফের আক্রমণ কংগ্রেস নেতার
রাহুল গান্ধীর পর লাদাখ নিয়ে সুর চড়ালেন কংগ্রেসের আরেক নেতা কপিল সিবল। তিনি বলেছেন লাদাখে ভারত ভূখণ্ডে যে চিন পা রেছেছিল সেকথা প্রকাশ্যে স্বীকার করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কালে ভারত সবচেয়ে খাবার কূটনৈতির ব্যর্থতার মধ্য দিয়ে গিয়েছে।

মোদীকে আক্রমণ
লাদাখ নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা কপিল সিবল। তিনি বলেছেন লাদাখের ভারতের ভূখণ্ডে যে চিনা বাহিনী পা রেখেছিল সেকথা প্রকাশ্যে স্বীকার করুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৬ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে ভারতের কূটনৈতিক পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মোদী জবাবদিহি করুন
লাদাখ নিয়ে দেশবাসীর মধ্যে ধোঁয়াশা রয়ে গিয়েছে। কী অবস্থা হয়েছিল সেখানে সেটা প্রধানমন্ত্রীর খোলসা করে জাবানো উচিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিবল বলেছেন, মোদীর উচিত দেশবাসীকে বলা কেউ ভারতের মাটি দখল করতে চাইলে তাকে যোগ্য জবাব দিয়ে ভারত থেকে খেদানো হবে। মোদী যদি প্রকাশ্যে একথা বলেন তবেই গোটা দেশ তাঁর পাশে থাকবেন। এবং বিরোধীরাও তাঁর পাশে দাঁড়াবেন।

রাহুলের আক্রমণ
এর আগে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। ভারতে মাটিতে চিনা অনুপ্রবেশ ঘটেছে অভিযোগ করে সরব হয়েছিলেন তিনি। এমনকী মোদী চিনে সঙ্গে না লড়ে বিরোধীদের সঙ্গে লড়াই করতেই বেশি সময় নষ্ট করছেন বলে অভিযোগ শানিয়েছিলেন কংগ্রেস নেতা।

চিদাম্বরমের আক্রমণ
কবিল সিবলের আক্রমণের কয়েকঘণ্টা আগেই কংগ্রেসের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বর লাদাখের দুটি সময়ের ম্যাপ টুইট করে দেখিয়েছেন কতটা পার্থক্য রয়েছে ২২ মে এবং ২২ জুনের লাদাখ সীমান্তের অবস্থানে।












Click it and Unblock the Notifications