পাক যোগের কারণে ডেবি আব্রাহামসের নির্বাসনকে সমর্থন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির

পাক যোগের কারণে ডেবি আব্রাহামসের নির্বাসনকে সমর্থন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির

মঙ্গলবার ফের ভারতের সার্বভৌমত্বের প্রতি সওয়াল করতে দেখা গেল কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভিকে। তাঁর কথায় 'ভারতের সার্বভৌমত্বের উপর প্রতিটি আক্রমণকে অবশ্যই ব্যর্থ করা উচিত’।

ডেবি আব্রাহামসের নির্বাসনকেও সমর্থন করে টুইট অভিষেক মনু সিংভির

ডেবি আব্রাহামসের নির্বাসনকেও সমর্থন করে টুইট অভিষেক মনু সিংভির

একই সাথে এদিন তিনি পাক যোগের কারণে ব্রিটিশ সাংসদ ডেবি আব্রাহামসের নির্বাসনকেও সমর্থন করেন। এই প্রসঙ্গে তিনি টুইটারে লেখেন, "ভারতের ডেবি আব্রাহামসকে নির্বাসন করা আদপেই প্রয়োজনীয় ছিল কারণ তিনি কেবল একজন সংসদ সদস্য নন, পাক সরকার এবং আইএসআইয়ের সাথে তাল মিলিয়ে দীর্ঘদিন কাজও করে চলেছেন। ভারতের সার্বভৌমত্বের উপর আক্রমণ করার প্রতিটি প্রচেষ্টা অবশ্যই ব্যর্থ হবে।"

সোমবারই বিমান বন্দরে আটকে দেওয়া হয়

সোমবারই বিমান বন্দরে আটকে দেওয়া হয়

সোমবার কাশ্মীরের সংসদীয় দলের সভাপতিত্বে আব্রাহামস নয়াদিল্লী বিমানবন্দরে পৌঁছালে তাকে সেখানেই আটকানো হয় সরকারের তরফে। সেই মুহূর্তে বিমানমন্দরের কর্মকর্তাদের তরফে তাকে জানানো হয় তাঁর ই-ভিসা অনেক আগেই বাতিল হয়ে যায়। তাই তিনি প্রবেশ করতে পারবেন না এবং এই কথা তাকে অনেক আগেই অবগত করা হয়েছিল।

২০১৮ সাল থেকে কাশ্মীরের সর্বদলীয় সংসদীয় দলের সভাপতিও হয়েছেন ডেবি আব্রাহামস

২০১৮ সাল থেকে কাশ্মীরের সর্বদলীয় সংসদীয় দলের সভাপতিও হয়েছেন ডেবি আব্রাহামস

২০১১ সাল থেকে ওল্ডহাম ইস্ট এবং স্যাডলওয়ার্থ থেকে লেবার পার্টির সংসদ সদস্য ছিলেন ডেবি আব্রাহামস। ২০১৮ সাল থেকে কাশ্মীরের সর্বদলীয় সংসদীয় দলের সভাপতিও হয়েছেন তিনি। সূত্রের খবর, তাঁর সহযোগী হরপ্রীত উৎপলও এদিন সকাল ৯ টায় দুবাই থেকে ভারতে আসেন বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+