বিজেপিকে হারিয়ে বিপুল জয় কংগ্রেসের, ৫ রাজ্যে বিধানসভার আগে মরুরাজ্যের সাফল্যে স্বস্তি

বিজেপিকে হারিয়ে বিপুল জয় কংগ্রেসের, ৫ রাজ্যে বিধানসভার আগে মরুরাজ্যের সাফল্যে স্বস্তি

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কংগ্রেস প্রভূত সাফল্য পেল রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে। অশোক গেহলট-শচীন পাইলটের অম্ল-মধুর সম্পর্ক সত্ত্বেও বিজেপিকে পিছনে ফেলে এই সাফল্য স্বস্তি দিল কংগ্রেসকে। বিজেপির থেকে অনেক বেশি পঞ্চায়েত সমিতিতে জয়লাভ করে অগ্রগতির ধারা বজায় রাখল অশোক গেহলট ও শচীন পাইলটের কংগ্রেস।

কংগ্রেস অনেক এগিয়ে বিজেপির তুলনায়

কংগ্রেস অনেক এগিয়ে বিজেপির তুলনায়

গত ২৬ ও ২৯ অগাস্ট দুই দফায় রাজস্থান পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ভোটগ্রহণ হয়। তারই ফল প্রকাশিত হচ্ছে। সেই ফলে দেখা যায় কংগ্রেস অনেক এগিয়ে রয়েছে বিজেপির তুলনায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রাজ্যের ১৫৬৪টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ১৫৬২টি পঞ্চায়েত সমিতি আসনের ফল প্রকাশ হয়েছে।

পঞ্চায়েত সমিতিতে কার কত আসনপ্রাপ্তি

পঞ্চায়েত সমিতিতে কার কত আসনপ্রাপ্তি

১৫৬২টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে কংগ্রেসের দখলে গিয়েছে ৬৭০টি। বিজেপির দখলে গিয়েছে ৫৫১টি। ২৯০টি পঞ্চায়েত সমিতিতে জিতেছে নির্দল। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির পক্ষে গিয়েছে ৪০টি এবং বহুজন সমাজ পার্টি ১১টি আসনে জিতেছে রাজস্থানের পঞ্চায়েত সমিতিতে। কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব সামলে এই জয় হাসিল করেছে।

জেলা পরিষদে কার কত আসনপ্রাপ্তি

জেলা পরিষদে কার কত আসনপ্রাপ্তি

পঞ্চায়েত সমিতিতে কংগ্রেস বিজেপির তুলনায় অনেক এগিয়ে থাকলেও, জেলা পরিষদে সমানে সমানে টক্কর দিয়েছে প্রবল প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক দল। ২০০টিরও বেশি জেলা পরিষদ আসনের মধ্যে কংগ্রেস জয়ী হয়ছে ৯৯টি আসনে। আর বিজেপির দখলে গিয়েছে ৯০টি আসন। বাকি আসন গিয়েছে নির্দল, লোকতান্ত্রিক পার্টি ও বহুজন সমাজ পার্টির দখলে।

বেশিরভাগ জেলা পরিষদ কংগ্রেসের দখলে

বেশিরভাগ জেলা পরিষদ কংগ্রেসের দখলে

কংগ্রেস ও বিজেপি রাজস্থান জেলা পরিষদে সমান সমান আসন জিতলেও বেশিরভাগ জেলা পরিষদ কংগ্রেসের দখলেই আসতে চলছে। বেশিরভাগ জেলা পরিষদে বৃহত্তম দল কংগ্রেস এবং ম্যাজিক ফিগারও ছুঁয়েছে তারাই। ফলে এক্ষেত্রে বিজেপি ধাক্কা খাচ্ছে কংগ্রেসের কাছে। কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফায়দা তুলতে তারা ব্যর্থ হয়েছে রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে।

কার হাতে ক’টি জেলা পরিষদ রাজস্থানের

কার হাতে ক’টি জেলা পরিষদ রাজস্থানের

রাজস্থানের ছ'টি জেলার মধ্যে চারটি জেলা পরিষদ কংগ্রেস দখল করেছে। বিজেপি একটিমাত্র জেলা পরিষদ দখল করতে সম্ভবপর হয়েছে। আর একটি জেলা পরিষদ ত্রিশঙ্কু অবস্থায় রয়েছে। বাকিরা জেলা পরিষদে তেমন সুবিধা করতে পারেনি। মূলত লড়াই সীমাবদ্ধ ছিল কংগ্রেস ও বিজেপির মধ্যে।

রাজস্থানে এই জয় স্বস্তি দেবে কংগ্রেসকে

রাজস্থানে এই জয় স্বস্তি দেবে কংগ্রেসকে

কংগ্রেসের এই বিপুল জয়লাভের পর রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও দলের অন্যমত প্রধান মুখ শচীন পাইলট উভয়েই উচ্ছ্বসিত। তাঁরা উভয়েই এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন দলের নেতা-কর্মীদের। টুইট করে দলের কর্মীদগের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অশেক গেহলট ও শচীন পাইলট। সমনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে রাজস্থানে এই জয় চাঙ্গা করবে কংগ্রেসকে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+