এবার আপনার নামে কাটা টিকিটে ট্রেনে সফর করতে পারবেন পরিবারের অন্য সদস্যরা
নয়াদিল্লি, ২৫ মে : ফের একবার দূরপাল্লার ট্রেনে সফরকারী যাত্রী স্বাচ্ছ্বন্দ্যের বিষয়ে নয়া কার্যকরী পদক্ষেপ করল ভারতীয় রেল। এবার আপনার নামে কাটা টিকিটে নিজে যেতে না পারলেও পরিবারের অন্য সদস্যরা সেই টিকিটে যাত্রা করতে পারবেন বলে জানিয়েছে রেল দফতর।
'১৩৯' ডায়াল করে এবার বাতিল করুন ট্রেনের 'কনফার্ম' টিকিট
ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন 'গতিমান এক্সপ্রেস'
তবে যাকে টিকিট ট্রান্সফার করা হচ্ছে তাঁকে অবশ্যই রক্তের সম্পর্কের হতে হবে। একমাত্র পরিবারের সদস্যরাই একজনের বদলে অন্যজন ট্রেনে সফর করতে পারবেন নিদ্বিধায়। এক্ষেত্রে বাবা, মা, ভাই, বোন, পুত্র, কন্যা, স্বামী বা স্ত্রী সেই সুযোগ পাবেন।

রেল সূত্রে জানা গিয়েছে, এমন ব্যবস্থা সুযোগ নিতে গেলে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২৪ ঘণ্টা আগে আবেদন জানাতে হবে। এই সংক্রান্ত সমস্ত তথ্য ভারতীয় রেলের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
#RailBudget2016 একনজরে
ভারতে লোকাল ট্রেনে চালু হল এসি
ঠিক যা বলা হচ্ছে ভারতীয় রেলের তরফে তা একঝলকে জেনে নিন নিচের পয়েন্ট থেকে
- যদি কেউ কনফার্ম টিকিট কেটেও ট্রেনে যেতে না পারেন তাহলে রেলের টিকিট রক্তের সম্পর্কের মানুষের কাছে স্থানান্তরিত করা যাবে।
- সেক্ষেত্রে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২৪ ঘণ্টা আগে আইডি প্রুফ সহ আবেদন করতে হবে চিফ রিজার্ভেশন সুপারভাইজারের কাছে।
- এক্ষেত্রে ছাত্রছাত্রীরা অন্য ছাত্রছাত্রীকে ট্রেনের টিকিট ট্রান্সফার করতে পারবেন।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications