উচ্চ পজিটিভিটি রেটেই বাড়ছে উদ্বেগ, ১৪ জুন পর্যন্ত ফের লকডাউনের মেয়াদ বাড়ল এই রাজ্যে
উচ্চ পজিটিভিটি রেটেই বাড়ছে উদ্বেগ, ১৪ জুন পর্যন্ত ফের লকডাউনের মেয়াদ বাড়ল এই রাজ্যে
গত এক সপ্তাহ ধরে গোটা দেশে নিম্নমুখী করোনা সংক্রমণ দেখতে পাওয়া গেলেও গত দু-দিনে ফের খানিকটা বেড়েছে করোনা গ্রাফ। এদিকে বর্তমানে দেশের অর্ধেকের বেশি এলাকায় করোনা পজিটিভিটি রেট ৫ শতাংশের নীচে থাকলেও উদ্বেগ বাড়াচ্ছে কর্নাটক। আতঙ্ক বাড়ছে গ্রামাঞ্চলে। সেখানে এখনও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফল স্বরূপ ফের ১৪ জুন পর্যন্ত এই রাজ্যে বাড়ল লকডাউনের মেয়াদ।

বৃহঃষ্পতিবারই রাজ্য সরকারের তরফে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করা হয় বলে জানা যায়। তবে একজেলা থেকে অন্য জেলায় যাতায়াতের ক্ষেত্রে কার্যকর থাকছে আগের নিয়মই। এছড়াও হোটেল, পাব থেকে বার, সবকিছু বন্ধ থাকবে ১৪ জুন পর্যন্ত। খাওয়ার দোকান, মাংস ও সবজির দোকান খোলা থাকবে সকাল ৬টা থেকে বেলা ১০টা পর্যন্ত। তবে অন্যন্য রাজ্যে এই সময়সীমা বাড়লে কর্নাটকেও তা বাড়িয়ে দুপুর ২টো পর্যন্ত করার দাবি করা হয়েছে।
সকাল ১০টার পর যদি কাউকে নিয়মভঙ্গ করতে দেখা যায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে প্রশাসনের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে। এদিকে রাজ্যে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। যদিও মে মাসের প্রথম সপ্তাহে এই রাজ্যে করোনা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলেও বর্তমানে প্রাদুর্ভাব প্রায় ৬৫ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানা যাচ্ছে। আর তাতেই প্রশাসনিক আধিকারিক সহ খোদ মুখ্যমন্ত্রীও ধীরে ধীরে আনলকের পক্ষে সওয়াল করেন।
কিন্তু স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকেই উঠে আসে আসল আশঙ্কার কথা। তারা এখনও কমপক্ষে ১০ দিনের জন্য গোটা কর্নাটকে লকডাউনের পক্ষেই সওয়াল করেন। এমনকী গোটা রাজ্যে করোনা পজিটিভিটি রেট এখনও ১৫ শতাংশের আশেপাশে ঘোরাফেরা করছে। আর এই তথ্য তুলে ধরে স্বাস্থ্য আধিকারিকদের যুক্তি এখনই লকডাউন তুলে নিলে পরিস্থিতি পুনরায় হাতের বাইরে চলে যেতে। অবশেষে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে লকডাউনের পক্ষেই মত দেয় সব পক্ষ।












Click it and Unblock the Notifications