হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা বিজেপির, কৃষক আন্দোলনে জঙ্গি যোগ তত্ত্বে ফের তোপ শিবসেনার
হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা বিজেপির, কৃষক আন্দোলনে জঙ্গি যোগ তত্ত্বে ফের তোপ শিবসেনার
দিল্লির কৃষক আন্দোলনে হরিয়ানার মুখ্যমন্ত্রী খালিস্তানি যোগের তত্ত্ব খাড়া করার পরও বিজেপিকে বিঁধতে ময়দানে নেমেছিল শিবসেনা। প্রকাশ্যেই ক্ষোভপ্রকাশ করতে দেখা যায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে। এবার দলীয় মুখপত্র সামনাতেও এই প্রসঙ্গে সরব হতে দেখা গেল সেনা শিবিরকে।

দিল্লি সীমান্তে আন্দোলনে রয়েছে প্রায় ১৫ লক্ষের বেশি কৃষক
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই প্রায় ১৩ দিনের বেশি সময় ধরে দিল্লির সিঙ্ঘু সীমান্তে অবস্থান করছেন পাঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যের কৃষকেরা। দিন যত গড়িয়েছে ততই বেড়েছে আন্দোলনের ঝাঁঝ। ইতিমধ্যেই গোটা দিল্লি সীমান্ত জুড়েই জমায়েত রয়েছে প্রায় ১৫ লক্ষের বেশি কৃষকের। দাবি একটাই বাতিল করতে হবে নয়া কৃষি আইন।

দলীয় মুখপত্র সামানাতে বিজেপিকে বেনজির আক্রমণ শিবসেনার
এদিকে আন্দোলনের তেজ যত বেড়েছে ততই সামনে এসেছে একাধিক বিভাজনকামী তত্ত্ব। এমনকী এই আন্দোলনের পিছনে একাধিক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলেও বারংবার অভিযোগ করতে দেখা যায় বিজেপি নেতাদের। এবার এই প্রসঙ্গে বিজেপির সঙ্গে হিটলারের নাৎসি বাহিনীর তুলনা করল শিবসেনা। এমনকী বিজেপির তথ্য-প্রযুক্তি সেলের বিরুদ্ধেও দলীয় মুখপত্র সামানাতে বেনজির আক্রমণ করে শিবসেনা।

জোসেফ গোয়েবেলসের সঙ্গে তুলনা বিজেপি আইটি সেলের
এমনকী বিজেপি আইটি সেলের কাণ্ডারীদের সঙ্গে নাৎসি জার্মানির প্রোপাগান্ডা ও কুশলী মন্ত্রী পল জোসেফ গোয়েবেলসের সঙ্গে তুলনা করে শিবসেনার। শিবসেনার দাবি, ঠিক যে কায়াদায় জার্মানিতে দিন পর দিন স্বৈরাতন্ত্র কায়েম করে রেখেছিলেন হিটলার। সেই একই কায়দায় ভারতে শাসন ক্ষমতা করায়াত্ব করে রাখতে চাইছেন মোদী। তাই এত সহজেই কৃষক আন্দোলনের সঙ্গে জঙ্গিযোগের তত্ত্ব খাড়া করে নৈরাজ্যের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার।

জেনে বুঝেই অরাজকতার পরিবেশ তৈরি করছে বিজেপি
শুধু তাই নয়, বিপির বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে দলীয় মুখপত্র সামানাতে শিবসেনা লেখে, " খালিস্তান ইস্যু অনেক আগেই অস্তমিত হয়েছে। তবে সেই সন্ত্রাসীদের ঢাল করেই বর্তমানে বৃহত্তর ষড়যন্ত্রের রচনা করা হচ্ছে। জুড়ে দেওয়া হচ্ছে কৃষক আন্দোলনের প্রসঙ্গ। জেনে বুঝেই অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপি আইটি সেল বর্তমানে যেন জোসেফ গোয়েবেলসেরও বাবা। এদিকে আজকাল মিডিয়া হোক বা শাসন ক্ষমতা, সবই সরকারের নিয়ন্ত্রণে। কিন্তু হাজারো চেষ্টা করেও কৃষক আন্দোলন দমাতে পারেনি ওরা। এটাই সরকার সৃষ্ট অরাজকতার উল্লে দাঁড়িয়ে আসল জবাব।"












Click it and Unblock the Notifications