পুরনো নম্বরে আর নয়, নতুন নম্বরের সহায়তায় কি করে করবেন গ্যাস বুকিং জেনে নিন
পুরনো নম্বরে আর নয়, নতুন নম্বরের সহায়তায় কি করে করবেন গ্যাস বুকিং জেনে নিন
গত ১ নভেম্বর থেকে ইন্ডিয়ান গ্যাসের বুকিং নম্বর পরিবর্তন হয়ে গেল। এখন থেকে আর পুরনো নম্বরে বুকিং হবে না। জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল ইন্ডেন এলপিজি গ্যাস বুকিংয়ের জন্য একটি নম্বরই নতুন করে শুরু করেছে উপভোক্তাদের সুবিধার জন্য। সাধারণ সেই নম্বর যা গোটা দেশের এলপিজি রিফিল বুকিংয়ের জন্য ব্যবহার করা হবে তা হল, ৭৭১৮৯৫৫৫৫৫। এটি গ্রাহকদের জন্য সপ্তাহে সাতদিন সারাদিন খোলা থাকবে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক থেকে বলা হয়েছে, 'সম্প্রতি ইন্ডেন এলপিজি রিফিল বুকিংয়ের পুরনো নম্বরটি ৩১ অক্টোবর মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং নতুন ও সাধারণ নম্বরটি হল ৭৭১৮৯৫৫৫৫৫, এই নম্বরেই বুকিং নেওয়া হবে।’ সারা ভারতে এলপিজি বুকিংয়ের জন্য এটাই নম্বর, এসএমএস ও আইভিআরএসের মাধ্যমে বুক করা যাবে। বুকিং পদ্ধতি সহজ করে দিতে এবং উপভোক্তাদের সুবিধার্থে এই পদক্ষেপ করা হয়েছে। এর অর্থ হল, উপভোক্তা যদি এক টেলিকম সার্কেল থেকে দেশের অন্যত্র জায়গার সার্কেলে যায়, তা সত্ত্বেও তাঁদের ইন্ডেন রিফিল বুকিং নম্বর একই থাকবে। উল্লেখযোগ্যভাবে, কেবল গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ইন্ডেন এলপিজি বুকিং করা যায়। এবার দেখে নেওয়া যাক, এলপিজি রিফিল বুকিং এবং মোবাইল নম্বর নিবন্ধকরণের সংশোধিত প্রক্রিয়াটি কী রকম।
গ্রাহকের মোবাইল নম্বর যদি ইন্ডেন রেকর্ডে নথিভুক্ত থাকে
❑ আইভিআরএসে প্রথমে ১৬ সংখ্যার উপভোক্তা আইডি বলবে
❑ দয়া করে এটা মনে রাখবেন এই ১৬ সংখ্যার উপভোক্তা আইডি গ্রাহকের ইন্ডেন এলপিজি ইনভয়েসে, ক্যাশ মেমোতে অথবা সাবস্ক্রিপশন ভাউচারে উল্লেখ থাকবে।
❑ উপভোক্তার থেকে নিশ্চিত হওয়ার পর এই রিফিল বুকিং গ্রহণ করা হবে।
ইন্ডেন রেকর্ডে যদি গ্রাহকের মোবাইল নম্বর নথিভুক্ত না থাকে
❑ গ্রাহকদের ১৬ সংখ্যার উপভোক্তা আইডি, যা ৭ দিয়ে শুরু, তা ব্যবহার করে মোবাইল নম্বরটি এককালীন নিবন্ধীকরণ করতে হবে।
❑ আইভিআরএস কলের মাধ্যমে তা যাচাই করা হবে
❑ এই যাচাইয়ের পরই উপভোক্তার মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে যাবে এবং এলপিজি বুকিং গ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications