রাফালের আগমনেই স্নায়ুর চাপ বাড়ছে লালফৌজের, ফের চিনকে একহাত নিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান
রাফালের আগমনেই স্নায়ুর চাপ বাড়ছে লালফৌজের, ফের চিনকে একহাত নিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান
গত জুনের লাদাখ সংঘর্ষের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এখনও কমেনি চিনা আগ্রাসন। এদিকে হাত পা গুটিয়ে বসে নেই ভারতও। ইতিমধ্যেই দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রথমবারের জন্য শক্তি প্রদর্শনও করে ফেলেছে সদ্য ফ্রান্স থেকে আগত বিধ্বংসী যুদ্ধ বিমান রাফাল। ভারতীয় সেনায় রাফালের আগমনেই যে বর্তমানে চিনের স্নায়ুর চাপ বাড়ছে তা ফের একবার মনে করিয়ে দিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়াকে।

রাফালের উপস্থিতিতেই চাপে চিন
তাঁর কথায় চিনকে ঠেকাতে ইতিমধ্যেই সীমান্ত পর্যাপ্ত ব্যবস্থাপনাও সেড়ে রেখেছে ভারতীয় সেনা। যোগ্য সঙ্গত দিচ্ছে বিমান বাহিনীও। ভাদোরিয়ার মতে শুরু দিকে চিন সীমান্তে জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করে ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নিলে বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রাফালের মতো ঘাতক বিমান এসে যাওয়ায় বর্তমানে বেশ খানিকটা চাপে রয়েছে লালফৌজ।

যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনা
বর্তমান প্রেক্ষাপটে যে কোনও ধরণের পরিস্থিতির জন্য ভারতীয় বায়ুসেনা সর্বতোভাবে তৈরি হয়েছে বলেও জানান এয়ার চিউ মার্শাল। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, "সীমান্তে স্থিতাবস্থা ফেরানোর জন্য কথাবার্তা জারি রয়েছে। কিন্তু যে কোনও ধরণের পরিস্থিতির জন্য আমাদের সেনা তৈরি রয়েছে। কিন্তু পুরোটাই নির্ভর করছে সদর্থক আলোচনার উপর। সেনা প্রত্যাহার নিয়েো দীর্ঘদিন থেকে কথা চলছে, কিন্তু তা যত তাড়াতাড়ি শুরু হয় সেটাই সবার জন্য মঙ্গল।"

শক্তি বাড়াচ্ছে চিনা বায়ুসেনাও
অন্যদিকে লালফৌজের বায়ুসেনার বর্তমানে বেশ কিছু ব়ড়সড় রদবদল করা হয়েছে বলেও ভারতীয় সেনা সূত্রে খবর। এমনকী প্রাথমিক ভাবে তারা বেশ কিছু সেক্টর থেকে পিছু হটলেও বর্তমানে নতুন করে শক্তি বৃদ্ধি করছে বলে জানা যাচ্ছে। এমনকী সেনা প্রত্যাহারের বদলে নতুন করে মোতায়েনও শুরু করেছে লালফৌজ। এদিকে চিনা আগ্রাসন নিয়ে কয়েকদিন আগেও ফের চিনের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় আরকেএস ভাদোরিয়াকে।

কয়েকদিন আগেই চিনকে হুঁশিয়ারি
গতমাসের ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাজস্থানের যোধপুরের এয়ার ফোর্স স্টেশনে ভারতীয় সেনার সঙ্গে যৌথ মহড়ায় মাঠে নামে ফরাসি বায়ুসেনাও। সেখান থেকেই চিনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে দেখা যায় ভাদোরিয়াকে। চিনকে সতর্ক করে তিনি বলেন, যদি সীমান্তে চিন আগ্রাসী মনোভাব বজায় রাখে, তবে ভারতও তার যথাযোগ্য উত্তর দিতে জানে। এখনই নমনীয় না হলে চিনকে ভয়ঙ্কর পরিণতির জন্যও তৈরি থাকার হুঁশিয়ারি দেন তিনি।












Click it and Unblock the Notifications