কাশ্মীর-লাদাখের অনেকটা অংশ দখল করে রয়েছে চিন, বেজিংকে পাল্টা চাপ দিল্লির

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে চিনের বিরোধিতায় পাল্টা চাপ বাড়াল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ বেজিংকে কড়া বার্তা পাঠানো হল।

কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল নিয়ে চিনের বিরোধিতায় পাল্টা চাপ বাড়াল ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের পক্ষ বেজিংকে কড়া বার্তা পাঠানো হল। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বেজিংকে জানানো হয়েছে চিন কাশ্মীর এবং লাদাখের একটা বড় অংশ জবর দখল করে রয়েছে। কাজেই কাশ্মীর নিয়ে কি সিদ্ধান্ত নেবে ভারত সেটা নিয়ে মন্তব্য করা সাজে না চিনের।

 কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় চিন

কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় চিন

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ভারত। আর এতেই পাকিস্তানের মতোই বেজায় চটেছে চিন। তবে পাকিস্তান যেভাবে গোটা বিশ্বে এই নিয়ে দরবার করে বেরাচ্ছে চিন কিন্তু সেটা করেনি। তবে ভারতের এই কাশ্মীর সিদ্ধান্তের বিরোধিতায় মান সরোবর যাত্রার বন্ধ করে দিয়েছিল চিন। পরে অবশ্য তাতে অনুমতি দেয়। এই নিয়ে ভারতের সঙ্গে বাদানুবাদ চলছেই চিনের।

চিনকে পাল্টা চাপ ভারতের

চিনকে পাল্টা চাপ ভারতের

কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে বেজিং একের পর এক কড়া বার্তা পাঠিয়েছে দিল্লিকে। তার পাল্টা জবাব দিয়েছে দিল্লিও। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাল্টা চাপ দেওয়া হয়েছে বেজিংকে। বলা হয়েছে চিনও কাশ্মীর এবং লাদাখের অনেকটা অংশ বেআইনি ভাবে দখল করে রয়েছে। কাজেই ভারতের কাশ্মীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করার অধিকার তাদের সাজে না। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীন বিষয় সেটা আবার স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে চিনকে।

লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল

লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল

লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে চিন। মোদী সরকারও লাদাখ সীমান্তের নিরাপত্তায় জোর দিতে শুরু করেছে। সেখানকার সীমান্তে গাড়ি পৌঁছনোর জন্য বিকল্প রাস্তা তৈরি করছে সেনাবাহিনী। বায়ুসেনা ঘাঁটিতেও নজর দেওয়া হয়েছে।
তাতেই চাপ বাড়ছে চিনের। কারণ লাদাখের অনেকটা অংশ চিন বেআইনি ভাবে দখল করে রয়েছে। এমনকী পিওকে-তেও চিনের দখল রয়েছে অনেকটা এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+