ভারতের কাছে হেরে গেল চিন? গালওয়ান সংঘর্ষ নিয়ে বেজিংয়ের স্বীকারোক্তিতে জোর জল্পনা!
গত সপ্তাহে লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় চিনা সেনার সঙ্গে সোমবার সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। জোর করে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছিল চিনা বাহিনী। প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা। তারপরেই হামলা চালাতে শুরু করে চিনা জওয়ানরা। সেই ঘটনায় ২০ জন জওয়ান শহিদ হন।

বেজিংয়ের স্পিক টি নট
তবে ভারতীয় সেনার মৃত্যুর খতিয়ান সারা বিশ্বের কাছে উঠে এলেও, চিনের তরফে লোকসান নিয়ে বেজিং স্পিক টি নট। তবে ভারতের তরফে দাবি করা হয় যে এই সংঘর্ষে চিনের অন্তত ৪৩ জন জওয়ান হতাহত হয়েছে। যদিও এই বক্তব্য প্রেক্ষিতে কোনও মন্তব্য করেনি বেজিং। এই বক্তব্যকে তাঁরা খণ্ডনও করেনি।

গালওয়ান সংঘর্ষে চিনের কমান্ডিং অফিসারের মৃত্যু
এরপর শেষ পর্যন্ত আজ প্রথমবার চিনের তরফে মেনে নেওয়া হল যে গালওয়ান সংঘর্ষে তাদের পক্ষের কমান্ডিং অফিসারের মৃত্যু হয়। গালওয়ান উপত্যকায় সেদিন প্রায় ৮ ঘণ্টা ধরে চলেছিল সেই ভয়ঙ্কর সংঘর্ষ। নিরস্ত্র জওয়ানদের উপরেও হামলা চালাতে দ্বিধা করেনি চিনের জওয়ানরা। আগ্রাসী চিনা সেনা ধেয়ে আসে ভারতীয় বাহিনীর দিকে। এই ঘটনায় ২০ জন শহিদ হওয়ার পাশাপাশি ভারতের আরও ৭৬ জন জওয়ান জখম হন।

বিহার রেজিমেন্টের উপর হামলা চালায় চিনা বাহিনী
লাদাখের গালওয়ান উপত্যকায় পয়েন্ট ১৪- থেকে কিছুতেই তাঁবু সরাতে রাজি হচ্ছিল না চিনা বাহিনী। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বিতণ্ডা শুরু হয়। সাদা পতাকা নিয়ে আলোচনার জন্য গিয়েছিল ভারতীয় সেনা। কিন্তু তাতে রাজি হয়নি চিনা সেনা। তারপরেই পাথরবৃষ্টি শুরু হয়। নিরস্ত্র অবস্থায় আলোচনায় বসা ১৬ নম্বর বিহার রেজিমেন্টের উপর হামলা চালায় চিনা বাহিনী।

গালওয়ান নিয়ে ফের বৈঠকে ভারত চিন
এদিকে সেনাসূত্রে খবর, লাদাখ নিয়ে ফের উচ্চ পর্যায়ে বৈঠকে বসেছে ভারত ও চিন ৷ চিনা সীমান্তে মলডোয় এই বৈঠক চলছে৷ দুই দেশের কমান্ডাররা এই বৈঠকে অংশ নিয়েছেন৷ গালওয়ান ও ফিঙ্গার এলাকাগুলি-সহ বিভিন্ন ইস্যু নিয়েই আজ বৈঠকে আলোচনা হবে৷












Click it and Unblock the Notifications