কেন গীতা গোপীনাথকে সাবধান করলেন পি চিদাম্বরম?
কেন গীতা গোপীনাথকে সাবধান করলেন চিদাম্বরম?
সাবধান হোন, এখুনি শুরু হবে আক্রমণ। একের পর এক ধেয়ে আসবে আক্রমণাত্মক মন্তব্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথকে এভাবেই সাবধান করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরম। কারণ নরেন্দ্র মোদী সরকার যে দেশের অর্থনীতিতে তলানিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন সেটা ফাঁস করে দিয়েছেন গীতা গোপীনাথ। তাই বিজেপি নেতা মন্ত্রীরা এখুনই তাঁর িবরুদ্ধে আক্রমণ শানাবেন বলে জানিয়েছেন।

সামনেই বাজেট অধিবেশন
সামনেই দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। সেদিকেই নজর এখন বিরোধীদের। দেশের চরম আর্থিক সংকটজনক অবস্থার মধ্যেই হতে চলেছে বাজেট অধিবেশন। সেকারণেই আগেই প্রায় ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ
বাজেটের ঠিক আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান গীতা গোপীনাথ জানিয়েছেন, দেশের এই আর্থিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের আর্থিক নীতি। নোট বাতিলের কারণেই যে দেশের এই আর্থিক পরিস্থিতি তৈরি হয়েছে তার ইঙ্গিত দিয়েছেন গীতা গোপীনাথ। দেশজুড়ে চলা সিএএ-র প্রতিবাদে চলা আন্দোলনের উপরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল নজর রাখছে বলে জানিয়েছেন গীতা গোপীনাথ।

চিদাম্বরমের সাবধানবাণী
দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় গীতা গোপীনাথকে এবার টার্গেট করতে শুরু করবেন মোদী মন্ত্রীরা। এমনই দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তাই আগে থাকতেই গীতা গোপীনাথকে এই নিয়ে সতর্ক করেছেন তিনি। একের পর এক টুইটে তাই গীতাগোপীনাথকে বিজেপি মন্ত্রীদের আক্রমণাত্মক মন্তব্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন চিদাম্বরম।












Click it and Unblock the Notifications