১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে চিদাম্বরম, ফের পাঠানো হবে তিহার জেলে
ফের তিহার জেলে ফিরতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। দিল্লি আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। ৩০ অক্টোবর তিনি ইডির হেফাজতে ছিলেন।
ফের তিহার জেলে ফিরতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। দিল্লি আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে। ৩০ অক্টোবর তিনি ইডির হেফাজতে ছিলেন। আইএনএক্স মিডিয়া মামলায় আর্থিক তছরূপের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত করছে ইডি।

আজই শেষ হয়েছিল তাঁর ইডির হেফাজতে থাকার সময়সীমা। ফের আদালতে পেশ করা হলে ইডির তরফ থেকে একদিনের হেফাজতে চাওয়া হয়েছিল চিদাম্বরমকে। কুন্তু বিচারত ইডির সেই আবেদন খারিজ করে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেয়। যদিও দিল্লি কোর্টে অন্তর্বর্তী জামিেনর আবেদন জানিয়েছিলেন চিদাম্বরম। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চাওয়া হয়েছিল। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে তিহার জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেকারণেই তিনি হায়দরাবাদে তাঁর নিজের ডাক্তারকে দেখাতে চেয়ে আবেদন জানিয়েছিলেন। কিন্তু দিল্লি কোর্ট চিদাম্বরমের সেই আবেদন খারিজ করে দেয়। যদিও আইএনএক্স মিডিয়া দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন চিদাম্বরম। কিন্তু ইডির মামলায় এখনও জামিন পাননি তিনি।












Click it and Unblock the Notifications